সংবাদ শিরোনাম ::
তুফান

রোজিনা বেগম চট্টগ্রাম প্রতিনিধি
- নিউজ প্রকাশের সময় : ১২:০৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪ ৮৩ বার পড়া হয়েছে

কবিতা
কবি মোঃ শফিউল ইসলাম
ঝড় উঠেছে দারুণ রোষে
কাঁপছি ভীষণ আপন দোষে
ঠাঁয় দাঁড়িয়ে দেখছি কেবল
ভাবছি কী সব আবোল তাবোল।
মনের বনে গহীন কোণে
উপড়ে শিকড় ঝড়ের তোড়ে
কোথা হতে উড়ে এলো
করলো যে সব এলোমেলো!
নাম বুঝি তার মায়াবতী
ভাবছিনা আর কী লাভ ক্ষতি!
আসুক তুফান আরো জোরে
প্রলয় তুলুক ব্যথার ঘরে।
সব ভেঙে করুক চুরমার
দিয়েছি মেলে হৃদয় সম্ভার
ভেঙেছে যে ঘর জুড়বে না আর
খুলবে না আর রুদ্ধ দুয়ার।
তুফান হোক আরো প্রবল
এই বাসনা মনেতে কেবল
আমার বুকের তুফান আজ
তারেও একটু ছুঁয়েই যাক।
















