ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

দামুড়হুদা সীমান্তে ১৪০০ ভরি ভারতীয় রূপা উদ্ধার।

শাকিল আহম্মেদ চুয়াডাঙ্গা জেলা ব্যুরো চীফ 
  • নিউজ প্রকাশের সময় : ০৭:২৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪ ৬৮ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্ত থেকে ১৩৯৭ ভরি ওজনের ভারতীয় চান্দি রুপা উদ্ধার করেছে বিজিবি-৬। আজ শনিবার (১৭ আগস্ট) সকাল ৭ টার দিকে ঠাকুরপুর বিওপির কদমতলা সীমান্ত থেকে এসব ভারতীয় চান্দি রূপা উদ্ধার করা হয়।চুয়াডাঙ্গা-৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান জানান, চোরাচালানের খবর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পেরে বিজিবি টহলদল ঠাকুরপুর কদমতলা বাজার মোড়ে অবস্থান করে। সকাল ৭ টার দিকে সন্দেহভাজন অজ্ঞাত একজন ব্যক্তিকে মোটরসাইকেলযোগে যেতে দেখলে টহলদল তাকে ধাওয়া করে। তখন ঐ অজ্ঞাত ব্যক্তি টহলদলের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলটি ফেলে দৌড়ে মাঠের মধ্যে পালিয়ে যায়। পরবর্তীতে মোটরসাইকেলটি জব্দ করে একটি প্লাষ্টিকের ব্যাগ উদ্ধার করে ব্যাগের ভিতরে স্কচটেপ দিয়ে মোড়ানো পলিথিনের ব্যাগের ভিতর থেকে ১৬ কেজি ৩০০ গ্রাম বা ১৩৯৭.৪৬ ভরি ওজনের ভারতীয় চান্দি রুপা এবং ০১টি মোটরসাইকেল জব্দ করতে সক্ষম হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২৫ লক্ষ টাকা। এ ব্যাপারে হাবিলদার শওকত আলী বাদী হয়ে দর্শনা থানায় মামলা এবং উদ্ধার ভারতীয় রূপাগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দামুড়হুদা সীমান্তে ১৪০০ ভরি ভারতীয় রূপা উদ্ধার।

নিউজ প্রকাশের সময় : ০৭:২৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪