ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

নবীনগরে পরীক্ষা কেন্দ্র স্থানান্তরের দাবীতে অনার্সের শিক্ষার্থীদের মানববন্ধন।

এম কে খোকন ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ০৭:০৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪ ৭৪ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি কলেজের স্নাতক পর্যায়ের বার্ষিক চূড়ান্ত পরীক্ষা কেন্দ্র নবীনগরে স্থানান্তরের দাবীতে নবীনগর সরকারি কলেজের ডিগ্রী ও অনার্সের ৮টি বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়।সোমবার (১১ নভেম্বর) সকাল ১১টায় নবীনগর উপজেলা পরিষদ রোড সংলগ্ন প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন পালিত হয়েছে।মানববন্ধনে নবীনগর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ বর্ষের শিক্ষার্থী শুভেন্দু চক্রবর্তী শুভর পরিচালনায় বক্তব্য রাখেন, নবীনগর সরকারি কলেজের ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম রুবেল, রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী কামরুল হাসান ইকরাম, নাদিশা আলম, হিসাববিজ্ঞানের শিক্ষার্থী কানিজ ফাতেমা মিম, বাংলার শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান, ইসলামের ইতিহাসের শিক্ষার্থী মো. নাসিম, ইংরেজির শিক্ষার্থী কামরুল হাসান প্রমুখ। এসময় বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী দাবি আদায়ে মানববন্ধনে অংশগ্রহন করে।মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আমরা নবীনগর সরকারি কলেজের স্নাতক (সম্মান) তথা অনার্সের ৮টি বিভাগের প্রায় ১৪০০ শিক্ষার্থী অধ্যনয়রত আছি এবং আমাদের প্রায় ৯০ শতাংশ মেয়ে শিক্ষার্থী। আমাদের চূড়ান্ত পরীক্ষার কেন্দ্রটি নবীনগর সদর থেকে ২৬ কিলোমিটার দূরবর্তী ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে অনুষ্ঠিত হয়। ফলে, প্রাকৃতিক দুর্যোগ, অতিরিক্ত ভাড়া নেওয়া এবং মেয়ে শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতা সহ চরম দুর্ভোগ শিকার হয়ে চূড়ান্ত পরীক্ষায় অংশ নিতে হয়। যদি স্নাতক (সম্মান) চূড়ান্ত পরীক্ষার কেন্দ্রটি নবীনগর মহিলা কলেজে স্থানান্তর করা হয়। তাহলে আমাদের দুর্ভোগ লাঘব হবে এবং আমরা নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নিতে পারব।এ সময় উপস্থিত শিক্ষার্থীরা অনার্স চূড়ান্ত পরীক্ষার কেন্দ্র নবীনগরে স্থানান্তরের জোর দাবী জানায় এবং মানববন্ধন শেষে শিক্ষার্থীরা নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরীর নিকট একটি স্মারক লিপি হস্তান্তর করে।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী জানান, শিক্ষার্থীদের স্নাতক (সম্মান) চূড়ান্ত পরীক্ষার কেন্দ্র নবীনগরে স্থানান্তরের দাবীর বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে কথা বলে আমি যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।নবীনগর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম রেজাউল করিম জানান, শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে স্নাতক (সম্মান) চূড়ান্ত পরীক্ষার কেন্দ্রটি নবীনগরে স্থানান্তরের করা অত্যন্ত জরুরি। স্থানীয় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সহযোগিতা পেলে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট আবেদন করে চূড়ান্ত পরীক্ষার কেন্দ্রটি নবীনগরের স্থানান্তর করার যথাযথ ব্যবস্থা নেব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নবীনগরে পরীক্ষা কেন্দ্র স্থানান্তরের দাবীতে অনার্সের শিক্ষার্থীদের মানববন্ধন।

নিউজ প্রকাশের সময় : ০৭:০৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪