ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

নবীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব দুই পরিবার। 

এম কে খোকন  ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ০৩:০৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩ ১৪৯ বার পড়া হয়েছে

নবীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব দুই পরিবার।

১৫ নভেম্বর ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আলমনগর গ্রামে আগুনে পুড়ে ধ্বংসস্তুপে পরিনত হয়েছে ২টি পরিবারের বসবাসের জন্য তৈরী বসতঘতসহ আসবাবপত্র। এতে ২ পরিবারের প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

গতকাল মঙ্গলবার(১৪ নভেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার পৌর এলাকার আলমনগর মধ্য পাড়ার কান্দাবাড়ীর সুলতান মিয়ার ছেলে জয়নালের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগা একজনের বসতঘর থেকে পাশের রেজত মিয়ার ঘরে ও ছড়িয়ে পরলে আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীসূত্র ও ফায়ার সার্ভিসসূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে  বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার খবরে মসজিদে মাইকিং করে লোকজন জড়ো করে প্রায় তিনঘণ্টার চেষ্টায় স্থানীয় লোকজন ও নবীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে জয়নাল মিয়ার একটি চৌচালা টিনের ঘর রান্নাঘর  ও খড়ের গাদা পুড়ে যায়, এ সময় ঘরটি তালাবদ্ধ থাকায় ঘরে থাকা নগদ দুই লক্ষ টাকা, স্বর্ণালংকার ও আসবাবপত্র সহ সবকিছুই ছাইয়ে পরিণত হয়। একইসাথে সেজত মিয়ার একটি বিটপাকা ঘর, রান্নাঘর, ঘরে থাকা আসবাবপত্র পুড়ে ছাই হয়।

ক্ষতিগ্রস্থ সেজত মিয়া বলেন, আমি নিঃস্ব হয়ে গেছি। আমি সরকার, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতা চাই।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেবব্রতপাল বলেন, ঘটনাস্থলে পৌছাতে গাড়ি চলাচলের ব্যবস্থা না থাকায় আমরা আমাদের অত্যাধুনিক কোন সুবিধা ব্যবহার করতে পারি নাই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নবীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব দুই পরিবার। 

নিউজ প্রকাশের সময় : ০৩:০৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩