নাগরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত-

- নিউজ প্রকাশের সময় : ০৫:২৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ ১৩৩ বার পড়া হয়েছে

সাংবাদিক ডা.এম.এ.মান্নান এর কনিষ্ঠ পুত্র ফারহান মাহতাব মাহির’র দ্বিতীয় জন্মবার্ষিকী উপলক্ষে ও বিশিষ্ট হোমিও অনুরাগী মরহুম আইয়ূব আলী’র ১৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফিরাত কামনায় মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্র,নাগরপুর ও মাহির হিজামা সেন্টার এর যৌথ উদ্যোগে দিনব্যাপী নাগরপুর বাজারে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন, মেডিসিন বিতরণ ও ডায়বেটিস পরিক্ষা কর্মসৃচী অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার(৩১ অক্টোবর )সকালে টাঙ্গাইলের নাগরপুরের ঐতিহ্যবাহী মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্র, আইয়ুব আলী সুপার মার্কেট নাগরপুর বাজার প্রধান কার্যালয়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।এ মেডিকেল ক্যাম্পেইনে চিকিৎসক হিসাবে দায়িত্বরত ছিলেন ডা.এম.এ.মান্নান,ডা.কাউছার খাঁন।এছাড়াও মেডিকেল সহকারী হিসাবে দায়িত্ব পালন করেছেন সাধন চন্দ্র মন্ডল।উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে নাগরপুরের হতদরিদ্র ও সমাজের অসহায় নাগরিকগণ চিকিৎসা সেবা গ্রহন করেন।এছাড়াও তাদের জন্য দুয়াজানী কলেজ পাড়া জামে মসজিদে বিশেষ দোয়া হয়।
















