ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

নাগরপুরে বর্ষীয়ান রাজনীতিবিদ রফিকুল ইসলাম রঙ্গুর মৃত্যু

সিপন রানা নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
  • নিউজ প্রকাশের সময় : ০৯:১৬:২২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪ ৮৯ বার পড়া হয়েছে

নাগরপুর উপজেলা আ.লীগের সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম খান রঙ্গু মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার (১৩ জুলাই) সন্ধ্যায় রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমপি, টাঙ্গাইল জেলা আ.লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ও সাবেক সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. রিয়াজ উদ্দীন তালুকদার। তারা মরহুমের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।এদিকে, রবিবার (১৪ জুলাই) দুপুর ২ টায় ধুবড়িয়া কবরস্থানে মরহুমের জানাজা শেষে দাফন কার্য সম্পন্ন করা হয়। এ সময় নাগরপুর উপজেলা আ.লীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম ও সাধারণ সম্পাদক মো. কুদরত আলী। এছাড়াও উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান খন্দকার ব্যারিস্টার কে এম সালমান শামস জিৎ, ভাইস চেয়ারম্যান মো. ফারুক হোসেন, উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন, ধুবড়িয়া ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান খান শাকিল, সলিমাবাদ ইউপি চেয়ারম্যান মো. শাহীদুল ইসলাম অপু, সাংবাদিক ইউসুফ হোসেন লেনিন সহ অন্যান্য জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজ।উল্লেখ্য, ধুবড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন মরহুম মো. রফিকুল ইসলাম খান রঙ্গু। তিনি এক স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী এবং আত্মীয়স্বজন রেখে গেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাগরপুরে বর্ষীয়ান রাজনীতিবিদ রফিকুল ইসলাম রঙ্গুর মৃত্যু

নিউজ প্রকাশের সময় : ০৯:১৬:২২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪