ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার।

নাগরপুরে শিল্প উদ্যোক্তা কোমলের উদ্যোগে মুসল্লিদের ঈদ উপহার প্রদান

সিপন রানা নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
  • নিউজ প্রকাশের সময় : ১০:৩৫:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪ ১৩০ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের নাগরপুরে ট্রাস্ট এন্ড ট্রেড কোম্পানি’র কর্ণধার খন্দকার নুরুল মোমেন কায়েস (কোমল) এর উদ্যোগে চৌধুরী বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ মুসল্লিদের ঈদ উপহার প্রদান করা হয়েছে। শনিবার (৬ এপ্রিল) রাতে তারাবিহ নামাজ শেষে মসজিদ কমিটির আয়োজনে চৌধুরী বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদে যেসকল মুসল্লিরা প্রথম থেকে খতম সম্পূর্ণ তারাবিহ নামাজ জামাতের সাথে আদায় করেছেন তাদেরকে এই ঈদ উপহার দিয়েছেন তরুণ শিল্প উদ্যোক্তা কোমল। এতে ঈদ উপহার পেয়ে ব্যাপক আনন্দিত ইমাম-খতিব সহ স্থানীয় মুসল্লিরা। এছাড়াও নাগরপুরের কৃতি সন্তান নুরুল মোমেন কায়েস (কোমল) এর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় সুশীল সমাজ।এ প্রসঙ্গে নাগরপুর চৌধুরী বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির উপদেষ্টা নুরুল মোমেন কায়েস (কোমল) বলেন, ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত পালনে উৎসাহ প্রদান করার উদ্দেশ্যেই আমি এমন ভিন্নধর্মী আয়োজনে ঈদ উপহার প্রদান করেছি। যেহেতু চৌধুরী বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ সংশ্লিষ্ট সমাজের আমি একজন বাসিন্দা এবং মসজিদ কমিটির উপদেষ্টা হিসেবে মুসল্লিদের পাশে থাকা এবং তাদের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়া আমার নৈতিক দায়িত্ব।এ সময় উপস্থিত ছিলেন, নাগরপুর চৌধুরী বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সহ সভাপতি হাবিবুর রহমান খান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হোসেন, আসলাম উদ্দিন, খন্দকার লাবু, অর্থ বিষয়ক সম্পাদক সেলিম বিশ্বাস, ঈদগাহ মাঠ সম্পাদক মীর টুটুল, প্রচার সম্পাদক মোবারক হোসেন সহ স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাগরপুরে শিল্প উদ্যোক্তা কোমলের উদ্যোগে মুসল্লিদের ঈদ উপহার প্রদান

নিউজ প্রকাশের সময় : ১০:৩৫:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪