ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

নাগরপুরে সমন্বয়ক পরিচয় দেয়া মাহির ফয়সাল গ্রেফতার 

রিপোর্টার নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
  • নিউজ প্রকাশের সময় : ১০:৪২:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪ ২১৮ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের নাগরপুরে নিজেকে সমন্বয়ক দাবী করা মাহির ফয়সালকে (২৫) গ্রেফতার করেছে নাগরপুর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম। থানা পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায় বৃহস্পতিবার রাতে মাহিরে’র মা শামীমা আক্তারে’র দায়ের করা অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়। জানা যায় মাহির এলাকার বাজে ছেলেদের সাথে চলাফেরা করে। বিভিন্ন এলাকায় গিয়ে মারামারিও করে এবং গত ২৪ অক্টোবর নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে। মাহিরে’র মা এসব করতে বাঁধা দিলে সে উত্তেজিত হয়ে ঘরের আসবাবপত্র ভাংচুর করে ও নিজের মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে সে খুন করার উদ্দেশ্য হাতের কাছে থাকা কাঠের চলা দিয়ে তার মায়ের শরীরের বিভিন্ন যায়গায় আঘাত করে এবং পরে ঘরে থাকা বটি দা নিয়ে খুন করতে গেলে ভয়ে দৌড়ে অন্য বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। পরবর্তীতে মাহিরে’র মা নিজে বাদী হয়ে ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে। অন্যদিকে মাহির নিজেকে নাগরপুরে’র সমন্বয়ক দাবী করে সদর বাস স্ট্যান্ডে’র কলা ব্যবসায়ী মো. শুভ মিয়া’র (১৭) কাছে ১৫ হাজার টাকা চাঁদা দাবী করেন। শুভ চাঁদা দিতে রাজি না হওয়ায় মাহির ছাত্র ছাত্রী নিয়ে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করবে বলে হুমকি দেয় এবং তাকে এলোপাথাড়ি কিল ঘুষি মারে। একপর্যায়ে কলা কাটার কাস্তে দিয়ে শুভ’র কপালে রক্তাক্ত জখম করে এবং পরবর্তীতে আহত শুভ’র ভাই সবুজ মিয়া বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করে বলে জানা যায়।

নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন মাহির ফয়সাল নেশাগ্রস্ত হয়ে তার মাকে মারধর করেন এবং সে নাগরপুর বাস স্ট্যান্ডের কলা ব্যবসায়ী শুভ মিয়া’র নিকট সমন্বয়ক পরিচয় দিয়ে ১৫ হাজার টাকা চাঁদা দাবী করে। শুভ চাঁদা দিতে রাজি না হওয়ায় তাকে কাস্তে দিয়ে গুরতর জখম করে। এমতাবস্থায় মাহিরে’র মা শামীমা আক্তার বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মাহির ফয়সালকে গ্রেফতার করে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য; মাহির ফয়সাল নাগরপুর সদর ইউনিয়নের দুয়াজানী গ্রামের মো. আরিফুল ইসলামে’র ছেলে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাগরপুরে সমন্বয়ক পরিচয় দেয়া মাহির ফয়সাল গ্রেফতার 

নিউজ প্রকাশের সময় : ১০:৪২:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪