ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এক রাতে বিশ্বজুড়ে হাই কমিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামানো হয়: সাহাবুদ্দিন কেরানীগঞ্জে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি কেরানীগঞ্জ মডেল থানার পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের ঘটনার পর এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানা  পটুয়াখালীর উলানিয়া বন্দর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা।  টোকেনের নামে অটোরিকশা থেকে অর্থ আদায়: নাঙ্গলকোটে চাঁদাবাজির অভিযোগ মোগরা পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন সাহেবের পক্ষ থেকে মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে।

প্রেসক্লাব সভাপতির মৃত্যুজনিত শূন্যপদে নির্বাচন কতদূর!!

(এম কে খোকন) জেলা প্রতিনিধি(ব্রাহ্মণবাড়িয়া)
  • নিউজ প্রকাশের সময় : ১১:০২:২৭ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩ ৮৩ বার পড়া হয়েছে

প্রেসক্লাব সভাপতির মৃত্যুজনিত শূন্যপদে নির্বাচন কতদূর!!

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের প্রয়াত সভাপতি রিয়াজ উদ্দিন জামির নেতৃত্বাধীন পূর্বতন কমিটির নামফলক অপসারণ এবং সভাপতির শূন্যপদে নির্বাচন নিয়ে তালবাহানায় ক্ষোভ দেখা দিয়েছে ক্লাবের সদস্যদের মধ্যে।

গত মঙ্গলবার (২২ আগস্ট) প্রেসক্লাব কর্মকর্তাদের কাছে দেয়া এক চিঠিতে ৭ দিনের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা এবং নামফলকটি যথাস্থানে স্থাপনের দাবি জানিয়েছেন ক্লাবের সাবেক কর্মকর্তারা।

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি গত ৬ মার্চ মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর গত ৬ মাস ধরে সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

চিঠিতে বলা হয়- প্রেসক্লাব গঠনতন্ত্রের ৬.৩.ছ(২)সহ অন্যান্য বিধি মোতাবেক সভাপতি, সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষর পদ শূন্য হলে পদটি শূন্য হওয়ার ৩ মাস অথবা ৯০ দিনের মধ্যে আবশ্যিকভাবে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে শূন্যপদ পূরণ করার বিধান রয়েছে। কিন্তু তা না করে গঠনতন্ত্রের নীতিমালাকে অবজ্ঞা ও অবহেলা করে সভাপতির শূন্যপদে নির্বাচন ঘোষণা না করার মাধ্যমে ভারপ্রাপ্ত সভাপতি পদ ব্যবহার করে গত ৩ মাস ধরে অবৈধভাবে সকল কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে।

চিঠিতে উল্লেখ করা হয়, ২০১২ সালে প্রেসক্লাব সভাপতি মহিবুর রহমান ভূইয়ার মৃত্যুতে সিনিয়র সহ-সভাপতি আল আমিন শাহিন ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে ৩ মাসের মধ্যে নির্বাচন আয়োজন করেন।

সভাপতির মৃত্যুর ৯০ দিন অতিবাহিত হওয়ার পূর্ব থেকেই লিখিত এবং মৌখিকভাবে সদস্যরা নির্বাচন দাবি করে আসছেন জানিয়ে চিঠিতে বলা হয়, বর্তমান কমিটির নেতৃবৃন্দ বিষয়টি নিয়ে তালবাহানা এবং গঠনতন্ত্র লঙ্ঘন করছেন।

তাছাড়া পূর্বতন কমিটি কর্তৃক বাস্তবায়িত ক্লাবের ঐতিহাসিক উন্নয়ন কর্মকাণ্ডের প্রেক্ষিতে প্রয়াত সভাপতি রিয়াজ উদ্দিন জামিসহ কমিটির কর্মকর্তাদের ছবিসহ স্থাপিত ফলক অপসারন করারও প্রতিবাদ জানানো হয় চিঠিতে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রেসক্লাব সভাপতির মৃত্যুজনিত শূন্যপদে নির্বাচন কতদূর!!

নিউজ প্রকাশের সময় : ১১:০২:২৭ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩