ফেনীতে ১ লাখ মানুষ গৃহবন্দী।

- নিউজ প্রকাশের সময় : ০৯:৩৭:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪ ৭৬ বার পড়া হয়েছে

অনেক জায়গায় পানি নামতে শুরু করলেও ফেনী, নোয়াখালী, কুমিল্লার অবস্থা খারাপ। বৃষ্টি কমে আসায় অনেক জায়গায় বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে। কিন্তু ফেনীতে অন্তত ১ লাখ মানুষ গৃহবন্দী ।গতকাল পর্যন্ত সেখানে মোবাইল নেটওয়ার্ক কাজ করছিল না। ফলে সেখানকার সর্বশেষ অবস্থা সম্পর্কে ধারণা করা যাচ্ছিল না। একটি দৈনিক পত্রিকা থেকে জানা যায়, ফেনীর একটি গ্রামে এক পরিবারের সাতজন চার দিন ধরে আটকে আছে। কোন নৌকা সেখানে পৌঁছাতে পারছে না উদ্ধার কাজে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম জেলার উপসহকারী পরিচালক আব্দুর রাজ্জাক জানান, স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে কথা বলে জানা যায় অন্তত এক লাখ মানুষ এখনো তাদের বাড়ি ঘরে আটকে আছেন ।অনেক জায়গায় শুধুমাত্র নৌকা না থাকার কারণে স্বেচ্ছাসেবীরা ত্রাণ নিয়ে পৌঁছাতে পারছে না। ফলে সেখানে শুকনো খাবার ও পানির সংকট দেখা দিচ্ছে। মৌলভীবাজার, হবিগঞ্জ ,কুমিল্লা ,ফেনী ,চট্টগ্রাম ও খাগড়াছড়িতে বন্যার্তদের উদ্ধার কাছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর কাজ করে যাচ্ছে ।সরকারি হিসেবে,গতকাল পর্যন্ত বন্যায় ১৮ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামের ৫ জন, কুমিল্লায় ৪ জন, নোয়াখালীতে ৩ জন, কক্সবাজার ৩ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১জন, ফেনীতে ১ জন ও লক্ষীপুরে ১ জন। বন্যা কবলিত জেলা গুলো হলো ফেনী, কুমিল্লা ,চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ,সিলেট ,লক্ষ্মীপুর ও কক্সবাজার। ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা প্রায় ৫১ লাখ। মোট ত৩ হাজার ৫১৩ টি আশ্রয় কেন্দ্রে ৩ লাখেরও বেশি মানুষ অবস্থান করছে। চিকিৎসা সেবায় ৭৬৯টি মেডিকেল টিম চালু রয়েছে।





















