সংবাদ শিরোনাম ::
বন্যার্তদের মাঝে রান্না করা খাবার দিচ্ছে সেনাবাহিনী

তৌহিদুর রহমান শেরপুর প্রতিনিধি
- নিউজ প্রকাশের সময় : ০৬:০৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪ ৬৯ বার পড়া হয়েছে

শেরপুরের ঝিনাইগাতীতে বন্যাকবলিত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে সেনাবাহিনী।সোমবার (০৭ অক্টোবর) উপজেলার সদর ইউনিয়নের সারিকালিনগর, দড়িকালিনগর ও হাতিবান্ধা ইউনিয়নের মিরপাড়া এলাকায় ২শতাধিক দুর্গতদের এ খাবার দেওয়া হয়।ময়মনসিংহ সেনানিবাসের ১৩ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের লেফটেন্যান্ট জোহায়ের খাবার বিতরণ কার্যক্রম তত্ত্বাবধান করেন।তিনি জানান, বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে রান্না করা খাবার বিতরণ করা হয়। এছাড়া বন্যা দুর্গতের মাঝে শুকনো খাবার বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। দেশের প্রতিটি দুর্যোগে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সেবায় নিয়োজিত থাকে।
















