ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বাংলাদেশ স্বাস্থ্যসেবা সংস্কার পরিষদের  চিকিৎসা খাতকে উন্নত করতে ৮ দফা দাবি পেশ করেন নবগঠিত সংগঠন,,,,,

রিপোর্টার:রোজিনা বেগম
  • নিউজ প্রকাশের সময় : ০৬:১৭:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪ ৯৪ বার পড়া হয়েছে

গতকাল রবিবার ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের সামনে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানায় তারা।এ সময় লিখিত বক্তব্য পাঠ ডা. তাজনুভা জাবিন। তিনি বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন এদেশের গণমানুষের মধ্যে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার আশার সঞ্চার করেছে। জনগণ অন্যান্য অধিকার আদায়ের পাশাপাশি সর্বজনীন চিকিৎসাব্যবস্থা প্রতিষ্ঠার স্বপ্ন দেখছেন। এ প্রেক্ষাপটে গণমুখী স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করতে চিকিৎসকসহ অন্যান্য স্বাস্থকর্মীদের ‘পেশাগত সুরক্ষা ও অধিকার’ নিশ্চিত করতে গত ১২ আগস্ট, ‘জুলাই অভ্যুত্থানে’ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণকারী গণতন্ত্রকামী চিকিৎসক সমাজের ঐক্যবদ্ধ মঞ্চ ‘বাংলাদেশ স্বাস্থ্যসেবা সংস্কার পরিষদ’ গঠিত হয়।’তারা এই অভিযোগ জানায়, চিকিৎসা ব্যবস্থাকে বর্তমানে পঙ্গু করে দেওয়া হয়েছে। দ্রুত পদক্ষেপের মাধ্যমে তারা এর নিরসন চায়।স্বাস্থসেবার উন্নয়নে ৮ দফা দাবি জানিয়েছে সংগঠনটি। যেই দাবিগুলো হলো:১. ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে স্বাস্থ্যখাতে ঘটে যাওয়া দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ, স্বাস্থ্যখাতে আওয়ামী ফ্যাসিবাদের সহযোগী ও শান্তি সমাবেশের মূল হোতাদের বিচারের আওতায় আনা।২. জুলাই অভ্যুত্থানে আহত সকল ছাত্র-জনতার চিকিৎসা ও পুনর্বাসনের জন্য সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ গ্রহণ ও দ্রুত বাস্তবায়ন করা।৩. স্বাস্থ্যসেবাকে সুযোগ নয়, অধিকার হিসেবে স্বীকৃতি প্রদান।৪. দালাল মুক্ত হাসপাতাল, টেস্ট ও কমিশন বাণিজ্য বন্ধ এবং ওষুধের দাম কমানো।৫. বিএমএ, ডেন্টাল সোসাইটিসহ সকল মেডিকেল-ডেন্টাল কলেজ ও হাসপাতালে দলীয় লেজুড়বৃত্তিক পেশীশক্তির রাজনীতি নিষিদ্ধ করা।৬. বেসরকারি হাসপাতালে চিকিৎসক নিয়োগে সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন, ট্রেইনী ও রেসিডেন্সি কোর্সে অধ্যয়নরত বেসরকারি ডাক্তারদের যৌক্তিক বেতন কাঠামো প্রণয়ন (নূন্যতম ৫০ হাজার)।৭. ডিজি হেলথ সহ স্বাস্থ্য প্রশাসনে নিযুক্ত আওয়ামী ফ্যাসিবাদের সকল দোসরদের অপসারণ এবং শূন্য হওয়া পদসমূহে গণতন্ত্রমনা বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রগতিশীল বুদ্ধিজীবীদের সমন্বয়ে ‘বিশেষ স্বাস্থ্য কমিশন’ গঠনপূর্বক সৎ ও যোগ্য ব্যক্তিদের পদায়ন নিশ্চিত করা। ৮. জুডিশিয়ারির ন্যায় স্বতন্ত্র ‘হেলথ সার্ভিস কমিশন’ গঠন ও তার অধীনে সমন্বিত, সুস্পষ্ট, গ্রহণযোগ্য, সার্বজনীন চাকুরীবিধি প্রণয়ন, যোগ্যতার ভিত্তিতে সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োগ-পোস্টিং, জনবান্ধব চিকিৎসা সেবা, নিয়মতান্ত্রিক রোগী রেফারাল এবং চিকিৎসক সহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা- কর্মচারীর নিয়মতান্ত্রিক পদোন্নতি সুনিশ্চিত করা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাংলাদেশ স্বাস্থ্যসেবা সংস্কার পরিষদের  চিকিৎসা খাতকে উন্নত করতে ৮ দফা দাবি পেশ করেন নবগঠিত সংগঠন,,,,,

নিউজ প্রকাশের সময় : ০৬:১৭:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪