ব্রাহ্মণবাড়িয়ায় খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবিতে সমাবেশ ও মিছিল।
- নিউজ প্রকাশের সময় : ০৭:৪০:৩৬ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩ ১৩৭ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবিতে সমাবেশ ও মিছিল।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সমাবেশ ও মিছিল করেছে করেছে।
সোমবার (৯অক্টোবর) বিকালে জেলা বিএনপির দুটি গ্রুপ পৌরশহরস্থ বিরাসার ও কাউতলিতে পৃথক একটি মিছিল বের করে। একটি অংশ শহরের মদক বাড়ির মোড় ও অপর গ্রুপ কাউতলি হয়ে সরকারি কলেজের এসে শেষ করে কচি মোল্লা বাড়ির সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। যেখানে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির এক অংশে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড: আঃ মান্নান, সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজসহ জেলা বিএনপির সাবেক জেলার নেতৃবৃন্দ এবং অপর অংশে জেলা আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সভাপতি ও পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি ও সাবেক সাধারন সম্পাদক জহিরুল ইসলাম খোকনসহ সিনিয়র সাবেক সদস্য এবং বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
ওই সময় বক্তারা সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেশে শান্তি বজায় রাখার আহবান করেন।
















