ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় কৃমি সপ্তাহ উদ্ভোধন।
- নিউজ প্রকাশের সময় : ০৯:৪১:১৩ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩ ১৯৮ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় কৃমি সপ্তাহ উদ্ভোধন।
স্বাস্থ্য অধিদপ্তর এবং প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ উদ্যোগে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের সরকারি-বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানে ২৮ তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্ভোধন করা হয়েছে।
রবিবার( ৮ অক্টোবর) সকালে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া জেলার সুলতানপুর ইউনিয়নের বিরামপুর প্রাথমিক সরকারি বিদ্যালয় হতে শুরু করেন এই সপ্তাহ।
২৮ তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্ভোধন করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শামীমা সুলতানা। উদ্বোধনী দিনে আরও উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার (ইপিআই) ডা. মো: আরিফুল ইসলাম , এমটি(ইপিআই) প্রদোষ কান্তি দাস, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো: মনিরুল ইসলাম ,স্বাস্থ্য সহকারী ,সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বৃন্দ। বিদ্যালয় ও বিদ্যালয় বহির্ভূত (পথশিশু/কর্মজীবী শিশু/ঝড়ে পড়া শিশু) সকল কে আগামী ১৪ অক্টোবর পর্যন্ত ১টি করে কৃমি নাশক ওষুধ খাওয়ানো হবে।
















