ঢাকা ০৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এক রাতে বিশ্বজুড়ে হাই কমিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামানো হয়: সাহাবুদ্দিন কেরানীগঞ্জে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি কেরানীগঞ্জ মডেল থানার পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের ঘটনার পর এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানা  পটুয়াখালীর উলানিয়া বন্দর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা।  টোকেনের নামে অটোরিকশা থেকে অর্থ আদায়: নাঙ্গলকোটে চাঁদাবাজির অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় হরিজনদের কোটা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ।

এম কে খোকন (ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি)
  • নিউজ প্রকাশের সময় : ০৬:৫৫:০১ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩ ৯৫ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় হরিজনদের কোটা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ের পরিচ্ছন্নতা কর্মী পদে প্রধানমন্ত্রীর নির্দেশকৃত জাত হরিজনদের ৮০ ভাগ কোটা পূরণের দাবিতে মানববন্ধন করেছে হরিজন সম্প্রদায়ের মানুষ।

২৬ আগস্ট, শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

এতে জেলা হরিজন ঐক্য পরিষদের সভাপতি রাজেশ লাল হরিজনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক নসীব হরিজন, অর্থ সম্পাদক চুন্নু হরিজন, মহিলা সম্পাদিকা মুক্তা রানি হরিজন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, জাত হরিজন সম্প্রদায়ের মানুষ দরিদ্র জনগোষ্ঠীর পেশাজীবী হিসেবে বংশপরম্পরায় পরিচ্ছন্নতা কর্মী পদে নিয়োজিত আছে। এই পেশার ফলে সমাজের মূল শ্রোতধারার সাথে সম্পৃক্ত হতে না পারায় তারা অন্য কোন পেশা করে জীবন-জীবিকা চালাতে পারে না।

বিষয়টি বিবেচনা করে প্রধানমন্ত্রীর নির্দেশে বর্তমান সরকার, সরকারি এবং স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কর্মী পদে জাত হরিজনদের নিয়োগে ৮০ ভাগ বরাদ্দ দেন। তবে সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে ১৫ জন পরিচ্ছন্নতা কর্মী পদে নিয়োগে জাত হরিজনদের মাত্র ৫/৬ জন শিক্ষার্থী পাশ করলেও সরকার নির্দেশিত কোটা বাস্তবায়ন হয়নি।

বক্তারা, অবিলম্বে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হারিজন প্রার্থীদের বহাল রেখে নিয়োগে ৮০ ভাগ কোটা বাস্তবায়নের জোর দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় হরিজনদের কোটা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ।

নিউজ প্রকাশের সময় : ০৬:৫৫:০১ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩