ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

ব্রাহ্মণবাড়িয়ার সাবেক মহিলা এমপি শিউলি আজাদকে ৮ দিনের রিমান্ড।

এম কে খোকন ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ০৭:৪৮:০৬ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪ ৯৯ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি ও সরাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উম্মে ফাতেমা নাজমা বেগমকে (শিউলি আজাদ) ৮ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার (৭ অক্টোবর) সকালে ব্রাহ্মণবাড়িয়া আদালতে হাজির করা হলে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন সরাইল থানা পুলিশ। দুপুর ১২টায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক স্বাগত সাম্য এই ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে রোববার (৬ অক্টোবর) রাতে ঢাকার নিকেতনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরে রাতেই ঢাকা থেকে সরাইল থানায় নিয়ে আসেন।সংশ্লিষ্ট সূত্র জানা যায়, গত ৫ ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গত ৩ সেপ্টেবর সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন মাওলানা সুলতান উদ্দিন নামের এক ব্যক্তি। ওই মামলার ৪ নম্বর আসামি সাবেক মহিলা এমপি শিউলী আজাদ। ২০২১ সালের ২৬ মার্চ নরেন্দ্র মোদির বাংলাদেশ আগমন উপলক্ষে হেফাজতের শান্তি পূর্ণ কর্মসূচিতে ব্রাক্ষণবাড়িয়ার সরাইলের নোয়াগাও ইউনিয়নের কাটানিসার গ্রামের লিটন মিয়া নিহত হন। এ ঘটনায় সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী ও সাবেক তিন এমপি মজিবুল বশর মাইজ ভান্ডারী, অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, উম্মে ফাতেমা নাজমা বেগম ওরফে আজাদসহ ৬৭ জনের নাম উল্লেখ করে সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আসামি ৩০০ জন।ব্রাহ্মণবাড়িয়ার কোর্ট ইন্সপেক্টর মোঃ হাবিবুল্লাহ সরকার জানান, ২০২৪ সালের ৩ সেপ্টেম্বরের একটি হত্যা মামলায় পুলিশ তাকে আটক করে আদালতে ১০ দিনের রিমান্ড চাইলে আদালত তাকে ৮দিনের রিমান্ড মনজুর করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ার সাবেক মহিলা এমপি শিউলি আজাদকে ৮ দিনের রিমান্ড।

নিউজ প্রকাশের সময় : ০৭:৪৮:০৬ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪