ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এক রাতে বিশ্বজুড়ে হাই কমিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামানো হয়: সাহাবুদ্দিন কেরানীগঞ্জে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি কেরানীগঞ্জ মডেল থানার পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের ঘটনার পর এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানা  পটুয়াখালীর উলানিয়া বন্দর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা।  টোকেনের নামে অটোরিকশা থেকে অর্থ আদায়: নাঙ্গলকোটে চাঁদাবাজির অভিযোগ মোগরা পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন সাহেবের পক্ষ থেকে মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া বাসের চাপায় নিহত ১, আহত ২।

এম কে খোকন (ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি)
  • নিউজ প্রকাশের সময় : ০৭:৩৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩ ১৪১ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া বাসের চাপায় নিহত ১, আহত ২।
ব্রাহ্মণবাড়িয়ায় বাস নিচে চাপা পড়ে রিপা বেগম (৫০) নামে সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় রিপা বেগমের দুই ছেলে আকছির (১৯) ও আপন (১৫) আহত হয়েছেন। এদের মধ্যে আকছিরের অবস্থা গুরুতর।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়া-আখাউড়া সড়কের সুলতানপুর যুব উন্নয়ন অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত রিপা বেগম সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের আমিনপাড়ার মাহফুজ মিয়ার স্ত্রী।
নিহতের ছেলে আহত আপন জানান, মায়ের সঙ্গে বোনের শ্বশুরবাড়ি সদর উপজেলার চিনাইরে যাচ্ছিলেন তারা দুই ভাই। তারা কাউতুলী থেকে সিএনজিতে ওঠেন। পথিমধ্যে ব্রাহ্মণবাড়িয়া-আখাউড়া সড়কে সুলতানপুরে যুব উন্নয়ন অফিস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দিগন্ত পরিবহনের একটি বাস সিএনজিটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা রিপা বেগম নিহত হন। আহত অবস্থায় তাদের দুই ভাইকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্যে রাখা আছে। বাস ও চালক জব্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়া বাসের চাপায় নিহত ১, আহত ২।

নিউজ প্রকাশের সময় : ০৭:৩৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩