ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মনোনয়ন না পেলে আমি হয়তো তখন মাঠে থাকবো না – সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম 

স্টাফ রিপোর্টার:
  • নিউজ প্রকাশের সময় : ০২:২৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩ ২০৪ বার পড়া হয়েছে

মনোনয়ন না পেলে আমি হয়তো তখন মাঠে থাকবো না – সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম

টাংগাইলের নাগরপুর উপজেলা সদর এলাকার কিছলু মার্কেটের সামনে বিএনপি’র নৈরাজ্য, অগ্নি সন্ত্রাস ও হরতালের বিরুদ্ধে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধাদের সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে এড. তারানা হালিম বলেন, ‘আমাকে সেদিন একজন প্রশ্ন করেছিলেন যে, নৌকা মার্কা যাকে দেয়া হবে তার জন্য আপনি হাটে-মাঠে-ঘাটে কিভাবে কত রকম প্রচারণা করবেন? আমি তাকে উত্তর দিয়েছি, নৌকা মার্কা যার হাতে তুলে দেওয়া হবে, আমি নেতাকর্মীদের বলবো- তার প্রতি কাজ করবার জন্য। কিন্তু আমি হয়তো তখন মাঠে থাকবো না, কারণ আমি মিথ্যা কথা বলতে পারি না! আমার সমস্যা আছে! আমি বলতে পারতাম যে, আমি পারবো এই জীবন বাজি রেখে, এইখানে-ওইখানে সেইখানে মিটিং করবো। কারণ আমি ভালোবাসি দেলদুয়ার-নাগরপুর’কে। বারবার, অন্যের হাতে তুলে দিতে আমার তোহ কষ্ট হয়। আমি তো মর্মাহত হই। আমি কি তখন এই মিথ্যা’টা বলতে পারি? যে আমি তার জন্য জান-প্রাণ দিয়ে তাকে বিজয়ী করবো। আমার যেটা করার সেটাই আমি করি। আমি ফোন দিয়ে বলি আমার জন্য কাঁদবেন না, রাস্তায় যান নৌকা মার্কা’কে ভোট দেন। নৌকা মার্কার জন্য কাজ করেন। এইটুকু আমি করি এবং সেইটুকুই আমি বলেছি।

শনিবার(১১ নভেম্বর), বীর মুক্তিযোদ্ধা মো. হামিদুর রহমান ঝন্টু’র সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা মোকাদ্দস আলী’র সঞ্চালনায় অনুষ্ঠিত এই প্রতিবাদ সমাবেশে প্রায় ৩০ মিনিটের দীর্ঘ বক্তব্যে তারানা হালিম আরো বলেন, আজকে এটাই কিন্তু আমার শেষ জনসভা হবে। মনোনয়ন ঘোষণার আগ পর্যন্ত। আমরা সতর্ক পাহাড়ায় থাকবো। যেনো কোনো অরাজকতা, নাশকতা না থাকতে পারে।

উক্ত সমাবেশে প্রধান বক্তা ও বিশেষ অতিথি হিসেবে যথাক্রমে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন এবং নাগরপুর উপজেলা আ.লীগ সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. রিয়াজ উদ্দীন তালুকদার। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বীর মুক্তিযোদ্ধাগণ বক্তব্য রেখেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মনোনয়ন না পেলে আমি হয়তো তখন মাঠে থাকবো না – সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম 

নিউজ প্রকাশের সময় : ০২:২৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩