ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : প্রতিমন্ত্রী জনাব মোঃ নুরুল হক নুর।  জাতীয় ঈদগাহে ঈদের জামাতে ঐক্য ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত জরুরি নিখোঁজ সংবাদ প্রতিবেদন জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মুন্সীগঞ্জের কান্দাবাড়ি বন্যায় তলিয়ে গেছে ত্রাণতো দূরের কথা খোঁজও নেয়নি কেউ 

মেহেদী হাসান অলি মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি 
  • নিউজ প্রকাশের সময় : ০৯:২০:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪ ১৩২ বার পড়া হয়েছে

সারাদেশে আকস্মিক বন্যার প্রভাবে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পদ্মা পাড়ের কান্দাবাড়ি গ্রামে বন্যা দেখা দিয়েছে। ওই গ্রামের প্রায় ২৫টি বাড়িঘর পানিতে তলিয়ে আছে। ওই গ্রামটি মেঘনা নদী থেকে কয়েক কিলোমিটারের মধ্যে হওয়ায় গ্রামবোসী পানিবন্দি হয়ে পড়েছে। রোববার (২৫ আগস্ট) দুপুরে গিয়ে দেখা যায়, কান্দাবাড়ি গ্রামটিতে পানি থৈ থৈ করছে। মানুষ উঠানের মধ্যে বাঁশের সাঁকো তৈরি করে কেউবা আবার উঠানের মধ্যে ইট বিছিয়ে এক ঘর হতে আরেক ঘরে যাতায়াত করছে। বেশ কিছুদিন ধরে ওই স্থানের বাড়িগুলো পানিতে তলিয়ে থাকলেও ত্রাণতো দূরের কথা কেউ তাদের খোঁজ খবর নেয়নি বলেও জানান ভুক্তভোগীরা। দিঘীরপাড় ইউনিয়নের পদ্মার চরের ওই গ্রামটিতে কয়েক বছর ধরেই নদী ভাঙন চলছে। এ বছরও নদী ভাঙনের শিকার হয়েছে গ্রামটি। গ্রামটির এক অংশে নদী ভাঙন রোধে বাধ নির্মাণ করা হলেও অপর অংশে চলছে ভাঙন। এতে পানির মধ্যে আটকে আছে ওই গ্রামবাসীর জীবনযাপন। ওই গ্রামের রিয়াজউদ্দিন বলেন, আমাদের ঘরবাড়ি বেশ কিছুদিন যাবৎ পানিতে তলিয়ে আছে। অন্যদিকে আমরা গ্রাম হতে যে রাস্তা দিয়ে বের হতাম সেটাও পানির নিচে চলে গেছে। খুব কষ্ট করে পানি দিয়ে যাতায়াত করছি আমরা। ত্রাণ তো দূরের কথা কেউ আমাদের খোঁজ খবরও নেয়নি।এ ব্যাপারে টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসলাম হোসাইন বলেন, পানিতে তলিয়ে যাওয়ার বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মুন্সীগঞ্জের কান্দাবাড়ি বন্যায় তলিয়ে গেছে ত্রাণতো দূরের কথা খোঁজও নেয়নি কেউ 

নিউজ প্রকাশের সময় : ০৯:২০:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪