ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রংপুরে হা*মলার প্রতিবাদে ঢাকায় হেযবুত তওহীদের মানববন্ধন ও বি*ক্ষো*ভ

স্টাফ রিপোর্টার রোজিনা বেগম
  • নিউজ প্রকাশের সময় : ১১:২০:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫ ৬৫ বার পড়া হয়েছে

রংপুরে হেযবুত তওহীদের উপর পরিকল্পিত সন্ত্রাসী হামলা, ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ ২০২৫) সকাল ১০টায় ঢাকা মহানগর হেযবুত তওহীদের আযোজনে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, “হেযবুত তওহীদ সম্পূর্ণ অরাজনৈতিক আন্দোলন, যা ইসলামের প্রকৃত শিক্ষা নিয়ে কাজ করে। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি কখনো আইনভঙ্গ করে নি। এটি বাংলাদেশে পরিচ্ছন্ন ও পরিশুদ্ধ ভাবমূর্তির একটি আন্দোলন। হেযবুত তওহীদের ইমামের বক্তব্য বিভিন্ন মাধ্যম, যেমন- সোশ্যাল মিডিয়া, অনলাইন পোর্টাল, পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়। এছাড়া সংগঠনের প্রতিষ্ঠাতা এমামুযযামান জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নী রচিত বইপত্র সাধারণ মানুষ পড়ে থাকেন। সুতরাং হেযবুত তওহীদের বিষয়ে মিথ্যা তথ্য প্রচারের মাধ্যমে জনসাধারণকে বিভ্রান্ত করার সুযোগ নেই।”

বক্তারা বলেন, “একটি শান্তিপূর্ণ আন্দোলন বারবার হামলার শিকার হচ্ছে। যারা ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করে এবং অপরাজনীতি করে এরা হেযবুত তওহীদকে টার্গেট করেছে। এই হামলাকারীরা নিজেদের পরিচয় প্রকাশ না করে ‘তওহীদি জনতা’, ‘মুসলিম জনতা’ বা ‘এলাকাবাসী’ নামে প্রচার চালায়। তারা কৌশলে সাধারণ ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করে সংঘর্ষ সৃষ্টি করে। রংপুরের পীরগাছার ঘটনাও এই কৌশলে ঘটানো হয়েছে।”

রংপুরের ঘটনা উল্লেখ করে বক্তারা বলেন, “সেখানে রংপুর বিভাগীয় আমির আবদুল কুদ্দুস শামীম ভার গ্রামে একটি প্রীতিভোজের আযোজন করেন। কিন্তু অনুষ্ঠানের আগের দিন গত ২৪ ফেব্রুয়ারি পরিকল্পিতভাবে উগ্রবাদী গোষ্ঠীটি মিছিলসহ তার বাড়িতে হামলা চালায়। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলাকারীরা আবদুল কুদ্দুস শামীমের ও তার বাড়ি লগোয়া ৫টি বাড়িঘর তছনছ করে, ২০ জন নেতাকর্মীকে আহত করে। ২২-২৩টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়া, বাড়িঘরে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেওয়া হয়। এছাড়াও ফ্রিজ, টিভি, গবাদিপশুসহ বিভিন্ন মালামাল লুট করা হয়। আমাদের পক্ষ থেকে সঙ্গে সঙ্গেই পুলিশ ও সেনাবাহিনীকে অবহিত করা হলেও দুই ঘণ্টা পর সেনা সদস্যরা উপস্থিত হয়। কিন্তু তাদের সামনেই লুটপাট, অগ্নিসংযোগ করে উগ্রবাদীরা। বৃদ্ধদের হাত-পায়ের রগ কেটে ফেলা হয়, তাদের নির্মমভাবে নির্যাতন করা হয়।” বক্তারা বলেন, “এ ঘটনায় হেযবুত তওহীদের সদস্যরা মামলা দায়ের করলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি। বরং আমরা জানতে পেরেছি, মামলার প্রধান আসামির নেতৃত্বে আসামিরা এলাকায় উসকানিমূলক মিছিল-সমাবেশ করছে এবং স্থানীয় প্রশাসনকে হুমকি দিচ্ছে।” হেযবুত তওহীদের নেতারা মানববন্ধনের মাধ্যমে আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান। সরকারের কাছে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবিও জানান তারা।

মানববন্ধনে ৭টি দাবি তুলে ধরেন হেযবুত তওহীদের নেতৃবৃন্দ। দাবিগুলো হলো- (১) এই হামলার সাথে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত, যারা গুজব রটিয়েছে এবং সাধারণ গ্রামবাসীকে এই হামলার ঘটনায় প্ররোচিত করেছে তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। (২) সারা বাংলাদেশে হেযবুত তওহীদের সদস্যদের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। (৩) এই ঘটনায় হেযবুত তওহীদের যে সকল সদস্যরা আহত হয়েছে প্রশাসনকে নিজ দায়িত্বে তাদের উন্নত ও সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। (৪) ঘরবাড়ি, সহায়-সম্বলহীন, অসহায় পরিবারগুলোর পুনর্বাসনে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে। (৫) ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ প্রাপ্তি নিশ্চিত করতে হবে। (৬) অবিলম্বে আক্রান্ত হেযবুত তওহীদের সদস্যদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করতে হবে। (৭) অবিলম্বে আমাদের বিরুদ্ধে অনলাইন-অফলাইনে মিথ্যা প্রচারণা বন্ধ করতে হবে এবং গুজব রটনাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন ডা. মাহবুব আলম মাহফুজ, আল আমিন সবুজ, এস এম সামসুল হুদা, নারায়ণগঞ্জ অঞ্চলের সভাপতি আরিফ উদ্দিন, শহিদুল ইসলাম, ফরিদ উদ্দিন রব্বানী, মোখলেছুর রহমান সুমন, আয়েশা সিদ্দিকা, তাসলিমা ইসলাম, তানজিলা আক্তারসহ আরও অনেকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রংপুরে হা*মলার প্রতিবাদে ঢাকায় হেযবুত তওহীদের মানববন্ধন ও বি*ক্ষো*ভ

নিউজ প্রকাশের সময় : ১১:২০:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫