ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নীরবতা আর শূন্যতার মধ্যে দিন কাটছে মোঃ সিদ্দিকুর রহমানের মানসিক অবসাদে হারিয়ে যাচ্ছে জীবনের স্বাভাবিক ছন্দ সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে পেয়ে আনন্দিত শেরপুরবাসী নারী সাংবাদিক নিপীড়ন ও নির্যাতনের বিচার চাই শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড।

রাজনৈতিক সমঝোতা না হওয়া পর্যন্ত তফসিল স্থগিত রাখতে সিইসি কে লেবার পার্টির স্মারকলিপি।

নিজস্ব প্রতিবেদক
  • নিউজ প্রকাশের সময় : ০৮:১৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩ ১৬৮ বার পড়া হয়েছে

রাজনৈতিক সমঝোতা না হওয়া পর্যন্ত তফসিল স্থগিত রাখতে সিইসিকে আহ্বান জানিয়ে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, নির্বাচন কমিশন তড়িঘড়ি করে তফসিল ঘোষণার পায়তারা করছে। নির্বাচনের পরিবেশ সৃষ্টি ও রাজনৈতিক সংকটের সমাধান ছাড়া তফসিল ঘোষণা করলে দেশে চরম সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হবে। দেশবাসী নির্বাচন কমিশনের কাছে নিরপেক্ষ ভূমিকা আশা করছে। 

লিখিত বক্তব্যে ডা. ইরান বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অতি সন্নিকটে। কিন্তু রাজনৈতিক পরিস্থিতি ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় দেখা যায় যে, সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচন করার মতো পরিবেশ বর্তমানে না থাকার কারনে রাজনৈতিক সংঘাত ও অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। এমতাবস্থায়, নির্বাচন হলে তাহা হবে অগ্রহনযোগ্য, একপেশে, প্রশ্নবিদ্ধ ও বিরোধপূর্ণ নিবাচন। যাহা সংবিধান পরিপন্থি। তাই একটি সুষ্ঠ, সর্বজনগ্রাহ্য নির্বাচনী পরিবেশ সৃষ্টি করিয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা একান্ত আবশ্যক। যেহেতু নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সুষ্ঠু ও অবাধ নির্বাচন প্রক্রিয়ায় এর একক ক্ষমতা প্রয়োগের সুযোগ রহিয়াছে, সেহেতু সকল দলের অংশগ্রহণমূলক ও অবাধ নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়ার লক্ষে নিম্নোক্ত ব্যবস্থা গ্রহনের জন্য বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে অনুরোধ করছি।

১। স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা না করা।

২। রাজনৈতিক সকল দলগুলোর অংশগ্রহন নিশ্চিতকরনের পরিবেশ সৃষ্টি করা।

৩। রাজনৈতিক দল সমূহের শীর্ষ নেতাদের মিথ্যা ও হয়রানীমূলক মামলা হতে মুক্তি প্রদানের ব্যবস্থা গ্রহণ ও রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করার জন্য দলীয় কার্যালয়গুলো ব্যবহারের সুযোগ প্রদানের ব্যবস্থা করা।

৪। নিরপেক্ষ ও সর্বজনগ্রাহ্য ব্যক্তির তত্বাবধানে নির্বাচন প্রক্রিয়া পরিচালনার ব্যবস্থা করা।

৫। আইনশৃংখলা বাহিনীর অযাচিত হস্তক্ষেপ, দমন, পীড়ন ও নির্বিচারে গণগ্রেফতার বন্ধের ব্যবস্থা গ্রহণ করা।

৬। নির্বাচনকালীন সময়ে লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে অবৈধ অর্থ, অস্ত্র ও পেশী শক্তির প্রভাব ও নিয়ন্ত্রণ রোধ করার পদক্ষেপ গ্রহণ করা।

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান এর নেতৃত্বে এসময় ৫ সদস্যের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মো. হেলাল উদ্দিন, মো. রুম্মান সিকদার, কেন্দ্রীয় সদস্য মো. নাসির তালুকদার । প্রেস বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজনৈতিক সমঝোতা না হওয়া পর্যন্ত তফসিল স্থগিত রাখতে সিইসি কে লেবার পার্টির স্মারকলিপি।

নিউজ প্রকাশের সময় : ০৮:১৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩