ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শিক্ষা কারিকুলাম পরিবর্তন চায় তারা।

রিপোর্টার : সাদিয়া আক্তার 
  • নিউজ প্রকাশের সময় : ১১:৪৮:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪ ৮১ বার পড়া হয়েছে

২০২১ এর শিক্ষা কারিকুলামের পরিবর্তনের জন্য মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় শিক্ষা সংস্কার ফোরাম।২০২৫ সাল থেকে যোগ-উপযোগী মানসম্মত শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য শিক্ষা উপদেষ্টার নিকট উদাত্ত আহবান জানায় তারা।২০২১-এর জাতীয় শিক্ষাক্রম-২০২২ প্রণয়ন করা হয়েছে যেখানে শিক্ষার প্রতিটি স্তরে পরিকল্পনা বিন্যস্ত। পরিকল্পনা অনুযায়ী ২০২২ সালে ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানে (মাদ্রাসা, কারিগরি ও জেনারেল) এই কারিকুলামের পাইলটিং শুরু হয়। ২০২৩ সালে নতুন কারিকুলাম অনুযায়ী ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পাঠ্যপুস্তক বিন্যস্ত করে শ্রেণি পাঠদান শুরু হয় এবং ২০২৪ সাল থেকে অষ্টম ও নবম শ্রেণির পাঠ্যপুস্তক প্রণয়ন করে পাঠদান কর্মসূচি পরিচালিত হয়। নতুন কারিকুলামে ছিলো শিখনকালীন মূল্যায়ন, ষাণ্মাষিক ও বাত্সরিক সামষ্টিক মূল্যায়ন ব্যবস্থার প্রবর্তন। এতে শিক্ষার্থীদের ওপর থেকে জিপিএ-৫ পাওয়ার প্রতিযোগিতা বন্ধ করা হয়।মুখস্থনির্ভর লেখাপড়া থেকে বের করে আনার পাশাপাশি মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান বিভাগ বিলুপ্ত করে একমুখী শিক্ষাব্যবস্থা প্রচলন হয়।কিন্তু এই শিক্ষা ব্যবস্থাকে অকার্যকর বলে মনে করছেন সচেতন অভিভাবক সমাজ।তাদের দাবি করেন ,৫ম এবং ৮ম শ্রেণীর বৃত্তি পরীক্ষার কার্যক্রম পুনরায় শুরু করা এবং অ্যাসাইনমেন্ট ভিত্তিক মূল্যায়ন বাদ দিয়ে সৃজনশীল,MCQ কাঠামোতে শিক্ষাব্যবস্থার পরিবর্তন।তারা শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাসীদের ‌দখলদারিত্ব, রাজনীতি বন্ধের আহ্বান জানায়।এছাড়াও সকল শ্রেণীর বইতে হযরত মুহাম্মদ (স) এর জীবনী যুক্ত করার জন্য দাবি জানায় তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শিক্ষা কারিকুলাম পরিবর্তন চায় তারা।

নিউজ প্রকাশের সময় : ১১:৪৮:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪