ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শেরপুরে যুবদের উন্নয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

শাহিনুর রহমান স্টাফ রিপোর্টার :
  • নিউজ প্রকাশের সময় : ০২:০৬:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪ ৭১ বার পড়া হয়েছে

শান্তি, সম্প্রীতি, অংশগ্রহণমুলক গণতান্ত্রিক পরিবেশ উন্নয়নে শেরপুরে কাজ করছে যুব ফোরামের সদস্যরা। তাদের সহযোগিতা এবং সহনশীলতা ও নাগরিক অধিকারের বিষয়ে সচেতনতা বাড়াতে অভিভাককের ভূমিকায় রয়েছে নাগরিক প্ল্যাটফরম। যার মাধ্যমে দেশপ্রেম ও নৈতিকতাবোধে উজ্জীবিত হয়ে ইতিবাচক মনোভাবের বিকাশ ঘটিয়ে যুবরা দায়িত্ববান সুনাগরিক হিসেবে গড়ে ওঠবে। যারা সন্ত্রাস ও দুর্নীতির রিরুদ্ধে কাজ কতে উদ্ধুদ্ধ হবে। আস্থা প্রকল্পের আওতায় ৩ বছর মেয়াদে জেলার ৫ উপজেলায় ৩০ জন করে ১৫০ জন সদস্য নিয়ে এসব যুব ফোরাম এবং ৩০ জন সদস্য নিয়ে গঠন করা জেলা নাগরিক প্ল্যাটফরম গত এক বছর ধরে মাঠ পর্যায়ে কাজ কছে। শেরপুরে জেলা পর্যায়ে যুব ফোরাম ও নাগরিক প্ল্যাটফরমের সাথে সরকারি কর্মকর্তা ও অংশীজনদের সাথে অনুষ্ঠিত এক পরামর্শ সভায় উপস্থাপন করা ধারণাপত্রে এমন তথ্য জানানো হয়। ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা স্বাবলম্বী উন্নয়ন সমিতি এ পরামর্শ সভাটির আয়োজন করে। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক স্বপন কুমার পাল বলেন, আমরা সুইস সরকারের অর্থায়নে ময়মনসিংহ বিভাগের ৩টি জেলায় যুবশক্তির বিকাশ, মানুষকে সচেতন করা এবং একটি অন্তর্ভুক্তিমুলক সমাজ গঠনে আস্থা প্রকল্পের মাধ্যমে কাজ কছি। যার মাধ্যমে একটি কার্যকর যুব নেতৃত্ব বিকশিত হবে এবং একটি বৈষম্যহীন দেশ গড়ে ওঠবে।

ধারণাপত্র উপস্থাপন করে প্রকল্পের ক্লাস্টার কো-অর্ডিনেটর খালেদ এহতেশাম জানান, গত এক বছরে জেলায় যুব ফোরামের ২০টি এবং নাগরিক প্ল্যাটফরমের ৪টি সভা অনুষ্ঠিত হয়েছে। যেখানে বৈষম্যহীন পরিবার, সমাজ ও দেশ গড়তে ধর্মীয়, সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি উন্নয়ন, গনতন্ত্র ও সুশাসন, সাংস্কৃতিক জাগরনের বিষয়ে আলোচনা হয়েছে। স্টেক হোল্ডারদের সাথে ২টি সভা ও যুব নেতৃত্ব গঠনে ১টি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, আমাদের সামনে বৈষম্যহীন একটি দেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে। আমরা সকলে মিলে যার যার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে ন্যায্যতার ভিত্তিতে একটি সুন্দর সমাজ গড়ে তুলি। তাহলেই দেশ ও জাতির কল্যাণ নিশ্চিত হবে।  নাগরিক প্ল্যাটফরম সদস্য প্রকৌশলী শুভজিত নিয়োগীর সঞ্চালনায় পরামর্শ সভায় অন্যান্যের মাঝে জেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নুরুজ্জামান চৌধুরী, আদিাবী নেত্রী রবেতা ম্রং, সাংবাদিক হাকিম বাবুল, দেবাশীষ সাহা রায়, জেলা নাগকি প্ল্যাটফরমের সভাপতি অধ্যাপক মো. আবুল হাশেম, যুব ফোরাম সদস্য সোহাগ আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) রাজীব উল-আহসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবা পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারহ হোসেন, প্রকল্পের জেলা সমন্বয়কারি ফিরোজ আহমেদ সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সুধীবৃন্দ এবং যুব ফোরাম ও নাগরিক প্ল্যাটফরমের সদস্যরা অংশগ্রহণ কনে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শেরপুরে যুবদের উন্নয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

নিউজ প্রকাশের সময় : ০২:০৬:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪