ঢাকা ০৪:২০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শ্রীবরদীতে নার্স ও মিডওয়াইফদের কর্মবিরতি

শাহিনুর রহমান স্টাফ রিপোর্ট :
  • নিউজ প্রকাশের সময় : ০৬:১২:০৪ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪ ৮৯ বার পড়া হয়েছে

এক দফা দাবি আদায়ের লক্ষে শেরপুরের শ্রীবরদীতে কর্মবিরতি পালন করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স ও মিডওয়াইফরা। বুধবার (৯ অক্টোবর) সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের আয়োজনে কর্মবিরতি পালন করা হয়। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক ও পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ হতে প্রশাসন ক্যাডারদের অপসারণপূর্বক উক্ত পদগুলোতে উচ্চশিক্ষিত, দক্ষ ও যোগ্য নার্স কর্মকর্তাদের পদোন্নতির মাধ্যমে পদায়নের ১ দফা দাবিতে তারা ঐ কর্মবিরতি পালন করেন। এসময উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে বক্তব্য রাখেন শেরপুর সিভিল সার্জন কার্যালয়ের সহকারী জেলা পাবলিক হেলথ নার্স মো. শাহিনুর ইসলাম, সংস্কার পরিষদের সদস্য নার্সিং সুপারভাইজার রহিমা খাতুন, সিনিয়র স্টাফ নার্স ব্রিথি, লুৎফা জান্নাত সুমা, রুমানা তিব্রু, ইসমতারা মুক্তা, মিডওয়াইফ অন্তরা আক্তার চম্পা। বক্তারা বলেন, আমরা কর্মবিরতি পালন করলেও জুরুরী সেবা চালু রেখেছি। আমাদের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য দক্ষ, উচ্চ শিক্ষিত নার্সদের পদোন্নতির মাধ্যমে পদায়ন দিতে হবে। আমাদের ১ দফা দাবি না মানলে সামনে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।কর্মবিরতিতে সংস্কার পরিষদের সদস্য নার্স খাদিজা, বিউটি, তৃষ্ণা চাম্বুগং, কামরুন্নাহার, মুক্তামালা, সুমাইয়া মুমিন, সুমি আক্তার, সরস্বতি রানী ঘোষ, জান্নাতুল ফেরদৌসী, মিডওয়াইফ মাসুদা খাতুন, শারমিন আক্তার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শ্রীবরদীতে নার্স ও মিডওয়াইফদের কর্মবিরতি

নিউজ প্রকাশের সময় : ০৬:১২:০৪ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪