ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সবাই যার যার ব্যানারে রাস্তায় নামলে সাত দিনে সরকার পতন: নুরুল হক নুর

সংবাদ দাতা মোঃস্বপন
  • নিউজ প্রকাশের সময় : ১১:০৫:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩ ৫৪৬ বার পড়া হয়েছে

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বুধবার বিকেলে গণ অধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন দলের সদস্যসচিব নুরুল হক নুর
বিরোধী দলগুলোর নেতা-কর্মীরা যার যার ব্যানার নিয়ে রাজপথে নামলে সাত দিনে সরকার পতন হবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক। তিনি বলেছেন, এরা (ক্ষমতাসীন আওয়ামী লীগ) এক সপ্তাহ ক্ষমতায় থাকা মানে দেশ এক বছর পিছিয়ে যাওয়া। সে কারণে এখন আর বামে-ডানে তাকানোর সময় নেই। সবাইকে একযোগে রাজপথে নামতে হবে।বিরোধী দলের নেতা-কর্মীদের হয়রানি, হামলা-মামলা, বিদুৎ-জ্বালানি খাতের লুটপাট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বুধবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে গণ অধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশে নুরুল হক এসব কথা বলেন।
নুরুল হক বলেন, এখন আর কোনো দফারফা নয়। দাবি একটাই, সরকারকে পদত্যাগ করে সংসদ বিলুপ্ত করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে। তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করে শিগগিরই এক দফা কর্মসূচি ঘোষণা করা হবে। দেশের মানুষের মুক্তি ও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যা কিছু করার তাই করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থী সৈয়দ ফয়জুল করিমের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানান নুরুল হক। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ, ছাত্র-শিক্ষক, আলেম-ওলামা—এমন কেউ নেই যে এ সরকারের দ্বারা নির্যাতিত, নিগৃহীত হননি। বিক্ষোভ সমাবেশে খালেদা জিয়া, মামুনুল হকসহ সব রাজবন্দীর মুক্তির দাবি জানান নুরুল হক।গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন ও যুগ্ম সদস্যসচিব ফাতেমা তাসনিমের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান, কেন্দ্রীয় নেতা হাসান আল মামুন, ফারুক হাসান, সোহরাব হোসেন, আবু হানিফ, শাকিলউজ্জামান, শহিদুল ইসলাম, মালেক ফরাজী, কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সবাই যার যার ব্যানারে রাস্তায় নামলে সাত দিনে সরকার পতন: নুরুল হক নুর

নিউজ প্রকাশের সময় : ১১:০৫:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩