ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সলিমাবাদবাসীকে কাঁদিয়ে চলে গেলেন জনপ্রিয় চেয়ারম্যান এমদাদ হোসেন

শিপন রানা নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
  • নিউজ প্রকাশের সময় : ০৪:৪৬:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ ৬৯ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের নাগরপুরে সলিমাবাদ ইউনিয়নের তিন বারের জনপ্রিয় চেয়ারম্যান মো. এমদাদ হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২ টা ৩০ মিনিটে রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৯ বছর। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নাগরপুর উপজেলা জাতীয় পার্টি’র সভাপতি মো. সামছুল হক ঠান্ডু, বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম ও সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন সহ অন্যান্য জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ। তারা মরহুমের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। মরহুমের জানাজা শনিবার বিকাল ৩ টায় ঘুনিপাড়া মাঠে অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে দাফন কার্য সম্পন্ন করা হয়।উল্লেখ্য, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মো. এমদাদ হোসেন, তিনি ঘুনিপাড়া আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন। এছাড়াও তিনি সলিমাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক তিনবারের চেয়ারম্যান, নাগরপুর উপজেলা জাতীয় পার্টির দুইবারের সভাপতি এবং নাগরপুর সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি ও জিএস ছিলেন। তিনি এক স্ত্রী, এক ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী এবং আত্মীয়স্বজন রেখে গেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সলিমাবাদবাসীকে কাঁদিয়ে চলে গেলেন জনপ্রিয় চেয়ারম্যান এমদাদ হোসেন

নিউজ প্রকাশের সময় : ০৪:৪৬:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪