ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সুন্দরবনের নদীতে মাছ ধরতে গিয়ে ফেরেনি ৩ জেলে।

মো: মহিবুল ইসলাম খুলনা বিভাগীয় ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ১২:০৭:২৫ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪ ১১৭৮ বার পড়া হয়েছে

সুন্দরবনের নদীতে মাছ ধরতে গিয়ে এখনো ফিরে আসেনি সাতক্ষীরার শ্যামনগরে তিন জেলে। ধারণা করা হচ্ছে- ঘূর্ণিঝড় রেমালের কবলে পড়ে মাছ ধরার নৌকাসহ নিখোঁজ হয়েছেন তারা।শুক্রবার (৩১ মে) নিখোঁজ জেলেদের পরিবারের সদস্যরা বিষয়টি নিশ্চিত করেছেন।নিখোঁজ জেলেরা হলেন- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের চন্ডিপুর এলাকার বাবুর আলীর ছেলে সাইদুর রহমান (৪২), হযরত আলীর ছেলে হায়দার আলী (৩০) ও গোলাম রব্বানীর ছেলে লিফন (৩০)।নিখোঁজ জেলেদের পরিবারের সদস্যরা জানান, গত ২৫ মে পশ্চিম সুন্দরবনের খুলনা রেঞ্জের কোবাদক ফরেস্ট স্টেশন থেকে পাস (অনুমতিপত্র) নিয়ে সুন্দরবনে মাছ ধরতে যান তারা। তাদের সঙ্গে আরো একটি নৌকাসহ মোট দুইটি নৌকায় ৬ জন জেলে ছিলেন। বনে যাওয়ার দিন শনিবার (২৫ মে) মোবাইল ফোনের মাধ্যমে তাদের সঙ্গে সর্বশেষ যোগাযোগ হয় পরিবারের সদস্যদের। ঘূর্ণিঝড় রেমালের পর থেকে গত এক সপ্তাহ তাদের সঙ্গে আর যোগাযোগ করা করতে পারেননি পরিবারের সদস্যরা। নিখোঁজ স্বজনরা কোথায় আছে, কি অবস্থায় আছে? এ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তারা।তবে, তাদের সঙ্গে যাওয়া অন্য নৌকার জেলেদের সঙ্গে যোগাযোগ হয়েছে নিখোঁজ জেলেদের পরিবারের সদস্যদের। তাদের বরাত দিয়ে নিখোঁজ জেলেদের পরিবারের সদস্যরা জানান, ঐ তিন জেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারাও তাদের খোঁজ করছেন।এদিকে, কোবাদক স্টেশনের স্টেশন অফিসার মোবারক হোসেন বলেন, এখনো পর্যন্ত আমরা এমন কোনো খবর পাইনি। তবে আমরা বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।পশ্চিম সুন্দরবনের খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ জেড এম হাছানুর রহমান জানান, সুন্দরবনের মাছ ধরতে যাওয়া তিন জেলে নিখোঁজের খবর পেয়েছি। আমরা যাচাই-বাছাই করছি কতজন গিয়েছিল এবং কতজন ফিরেছে। তথ্য পেলে দ্রুত নিখোঁজ জেলেদের উদ্ধারে কাজ করবে বন বিভাগ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সুন্দরবনের নদীতে মাছ ধরতে গিয়ে ফেরেনি ৩ জেলে।

নিউজ প্রকাশের সময় : ১২:০৭:২৫ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪