ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সৌহার্দপূর্ণ সম্পর্ক ও সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে আলোচনা

মোঃ মহিবুল ইসলাম খুলনা বিভাগীয় ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ০৫:৪৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫ ৪৮ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ ও পায়ে হেঁটে জিরো লাইন পরিদর্শন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত জীবননগর চ্যাংখালী সীমান্তে উভয় ব্যাটালিয়ন অধিনায়কের উপস্থিতিতে এই সৌজন্য সাক্ষাৎ ও জিরো লাইন পরিদর্শন করা হয়। রাত ৮টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।এতে বিজিবির পক্ষে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল আলম, পিএসসি ও স্টাফ অফিসারসহ ১২ জন এবং প্রতিপক্ষ ৩২ ব্যাটালিয়ন বিএসএফের কমান্ড্যান্ট শ্রী সুজিত কুমার ও স্টাফ অফিসারসহ ১২ জন অংশগ্রহণ করেন।প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবি-বিএসএফ সৌহার্দপূর্ণ সম্পর্ক, সীমান্ত পরিস্থিতি সুস্থ ও স্বাভাবিক রাখা, সীমান্ত হত্যা না হওয়া এবং মাদক চোরাচালান প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করাসহ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনা শেষে উভয় ব্যাটালিয়ন কমান্ডার সরেজমিনে সীমান্ত পিলার ৬৪/৪-এস, ৬৩/৫-এস, ৬৩/৬-এস ও ৬৩/৭-এস সহ ৩৪টি টি-পিলার পরিদর্শন এবং উক্ত পিলার সমুহের মধ্যবর্তী ৩ কি. মি. রাস্তা জিরো লাইন ধরে হেঁটে পরিদর্শন করেন। পরিশেষে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ভবিষ্যতেও সুসম্পর্ক বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সৌহার্দপূর্ণ সম্পর্ক ও সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে আলোচনা

নিউজ প্রকাশের সময় : ০৫:৪৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫