ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এক রাতে বিশ্বজুড়ে হাই কমিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামানো হয়: সাহাবুদ্দিন কেরানীগঞ্জে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি কেরানীগঞ্জ মডেল থানার পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের ঘটনার পর এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানা  পটুয়াখালীর উলানিয়া বন্দর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা।  টোকেনের নামে অটোরিকশা থেকে অর্থ আদায়: নাঙ্গলকোটে চাঁদাবাজির অভিযোগ মোগরা পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন সাহেবের পক্ষ থেকে মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে।

৩২ ঘন্টা পর রূপসা নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

মো: মহিবুল ইসলাম খুলনা বিভাগীয় ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ১২:০০:০৪ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪ ৮২ বার পড়া হয়েছে

অবশেষে ৩২ঘন্টা পর রূপসা নদীতে ডুবে যাওয়া নিঃখোঁজ মাদ্রাসা ছাত্র মোঃ শাহ দিশানের (১৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে পূর্ব রূপসা ঘাট এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়। সংবাদ পেয়ে স্থানীয় পুলিশ ও নিখোঁজের স্বজনরা ঘটনাস্থলে আসেন।নিখোঁজ শাহ দিশান খুলনা মহানগরীর ৯৬২ নং চারাবাটি নিউমার্কেট এলাকার হুমায়ুন কারীর ছেলে।সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (৩০ মে) তাবলীকুল কুরআন একাডেমী মাদ্রাসার হেফজখানায় পড়ুয়া ওই চার বন্ধু মাদ্রাসা থেকে পালিয়ে রূপসা নদীতে নৌকা যোগে ঘুরতে থাকে। একপর্যায়ে তারা পূর্ব রূপসা বাজার ঘাটের অদুরে নদীতে নেমে গোসল করতে থাকে। গোসলের আগে নদীতে নেমে তারা মোবাইলে ছবিও তোলে। চার বন্ধুর দুইজন সাঁতার জানলেও অপর দুইজন সাঁতার জানতো না। ৪ বন্ধু আনন্দ ফুর্তির মধ্যে গোসল করতে করতে নদীর গভীরে পৌঁছে দিকবিদিক হয়ে বাঁচার জন্য আকুতি করতে থাকে। স্থানীয় দুইজনের সহযোগীতায় তিন বন্ধু তীরে উঠলেও দিশান পানিতে তলিয়ে যায়। অনেক খোজাখুজির পর আজ রাত সাড়ে ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।প্রত্যক্ষদর্শী শেখ খলিল জানান, ওরা চার বন্ধু রূপসা নদীর পূর্ব প্রান্তের বাজার ঘাট এলাকার নিকটে গোসল করছিল। আমিও তখন গোসল করছিলাম। হঠাৎ ওদের দুই বন্ধু বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে। তাদের চিৎকার শুনে একজনকে বাঁচাতে পারলেও অপরজনকে বাঁচাতে পারিনি। মুহুর্তেই পানিতে তলিয়ে যায় সে। প্রত্যক্ষদর্শী আরেকজন শাকিল হোসেন বলেন, আমিও চিৎকার শুনে ছুটে আসি। কিন্তু ততক্ষণে দিশান পানিতে তলিয়ে গেছে।এদিকে খবর পেয়ে নিঁখোজ দিশানের পিতা হুমায়ুন কারী ঘটনাস্থলে পৌঁছে কান্নায় ভেঙ্গে পড়েন। জীবিত উদ্ধার হওয়া অপর তিনজনের অভিভাবক আসার পর তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৩২ ঘন্টা পর রূপসা নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

নিউজ প্রকাশের সময় : ১২:০০:০৪ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪