ঢাকা ১০:৩০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026

আশুলিয়ায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন করায় খুন

রিপোর্টার মোঃ রফিকুল ইসলাম 
  • নিউজ প্রকাশের সময় : ১২:১৫:৪০ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪ ৯৮ বার পড়া হয়েছে

আশুলিয়ায় কাজিম উদ্দিন নামের পল্লী বিদ্যুতের এক ঠিকাদারকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরিবারের অভিযোগ করে বলেন সদ্য অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-১৯ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তালুকদার তৌহিদ জং মুরাদের নির্বাচন করায় নির্বাচনের পর বেশ কয়েকবার তাকে হুমকি দেওয়া হয়েছিল। সেই জেরেই এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে তাদের ধারণা করছে পরিবার বুধবার (৭ ফেব্রুয়ারি) আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় নিহতের নিজ গরুর খামারের একটি কক্ষে এই ঘটনা ঘটে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে থানা পুলিশ নিহতের পরিবার সূত্রে জানা যায়, বাড়ির পেছনে নিজ মালিকানাধীন গরুর খামারের একটি অতিথি কক্ষে গতকাল রাত্রিযাপন করেছিলেন কাজিম উদ্দিন। ওই ঘরের তালার একটি চাবি কাজিমের কাছে ও আরেকটি তার স্ত্রীর কাছে থাকত। আজ সকালে কাজিমের স্ত্রী দরজার তালা খুলে ভেতরে ঢুকে বিছানার ওপরে স্বামীর মরদেহ দেখতে পান। এ সময় কাজিমের গলায় ধারাল অস্ত্রের আঘাতের জখম ছিল। পরে খবর পেয়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৪ এবং থানা পুলিশ ঘটনাস্থলে যায় নিহতের ছেলে লিয়াকত হোসেন লিংকন বলেন, গতকাল রাতে আমাদের খামারে একটি গরুর বাছুর হয় আমার বাবা বাছুর দেখতে এখানে আসে। রাত ১১টার দিকে আমার মা এবং আমার ছোটভাই সাকিবও খামারে যায়। সেসময় আমার ভাইয়ের সঙ্গে অনেকক্ষণ কথা হয় পরে আমার বাবা বলেন তোরা বাসায় যা আমি রাতে এখানে থাকব। আমাদের খামারে একটি গেস্টরুম আছে ওই রুমের একটি চাবি আমাদের বাসায় থাকে আরেকটি চাবি এখানেই থাকতসকালে আমার মা খামারের দায়িত্বে থাকা রাখালকে আমার বাবা কি করে সেটি জিজ্ঞেস করলে তিনি জানান বাবা ঘুমাচ্ছেন। পরে আমার মা এখানে এসে দেখেন কক্ষটি বাহির থেকে তালাবদ্ধ। তখন রাখাল এবং আমার মা তালা খুলে ভেতরে প্রবেশ করে দেখতে পান আমার বাবার রক্তাক্ত মরদেহ বিছানায় পরে রয়েছে লিয়াকত হোসেন আরও বলেন, আমার বাবার সঙ্গে এই এলাকায় কারও কোনও শত্রুতা নেই। তবে এবারের নির্বাচনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তালুকদার তৌহিদ জং মুরাদ সম্পর্কে আমার মামা। তাই আমরা ঈগল প্রতীকের সমর্থন করেছিলাম। এ কারণে আমাদেরকে কয়েকবার হুমকিও দেওয়া হয়েছিল। এমনকি গত মাসে আমার চাচাকে একটি বিচারে মারধরও করা হয়। আমি বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেছি। আমি আমার বাবা হত্যার বিচার চাই নিহতদের বড় ভাই গুল বাহাদুর বলেন, আমরা সকল ভাই ভাতিজারা ঈগলের নির্বাচন করেছি। স্থানীয় দেলোয়ার কন্ট্রাক্টরের ছেলে আনোয়ার তার ভাই ইমনসহ ১৫ থেকে ২০ জনের একটি দল প্রতিনিয়ত আমার ভাই-ভাতিজাকে হত্যার হুমকি দেয়। একটা ছোট ভাতিজা আছে তাকেও আবোল-তাবোল কথা বলে। কয়েকদিন আগেও বাড়ির সামনে তাদের মারতে আসে। পরে আমাকে কলি দিলে আমি এসে দেলোয়ার ও আবুল কন্ট্রাক্টরকে ডেকেছি। এসময় এলাকার কিছু মুরুব্বিও উপস্থিত ছিল। আমরা ঈগল করছি এ কারণেই আমার ভাই খুন হয়ে গেছে। আমি এজন্য ন্যায় বিচার চাই। কে খুন করেছে সেটি প্রশাসন তদন্ত করে বের করুক এবিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আশুলিয়ায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন করায় খুন

নিউজ প্রকাশের সময় : ১২:১৫:৪০ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪