চাষাবাদ উপযোগী কৃষি জমি কেটে চাষাবাদ উপযোগী কৃষি জমি কেটে মাটি বিক্রি করলে ব্যবস্থা।- বাদল এমপিমাটি বিক্রি করলে ব্যবস্থা।- বাদল এমপি

- নিউজ প্রকাশের সময় : ১০:২৭:১৪ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪ ১২১ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল নবীনগরে মতবিনিময় সভায় বলেছেন, নবীনগরে উপজেলায় কোন প্রকার কৃষিজমি কেটে মাটি বিক্রয় করা যাবে না। যেইখানে এই ধরনের অনিয়ম হবে, সেইখানে প্রশাসন আইনগত ব্যবস্থা নিবে সোমবার (১২ ফেব্রুয়ারী ) বেলা ১১ টাই উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মতবিনিময় সভা তিনি এসব কথা বলেন প্রধান অতিথি ফয়জুর রহমান বাদল এমপি বলেন, আমরা বসবাসের প্রয়োজনে বাড়ি বানাতে পারব কিন্তু সেটা কৃষিজমি নষ্ট করে নয়। কৃষি জমি নষ্ট করে যদি পুকুর ও হাল বানিয়ে ফেলি তাহলে আগামী ভবিষ্যতে খাদ্যের অভাব দেখা দিবে। তাই অব্যবহৃত জমি কাজে লাগানোর জন্য যথাযথ ব্যবস্থা নিতে প্রশাসনকে আহবান করছি মতবিনিময় সভার নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জহির উদ্দিন চৌধুরী শাহান, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম, পৌর মেয়র শিব সংকর দাশ, পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন নসু, উপজেলা আওয়ামীলীগের নেতা জহির উদ্দিন টিটুসহ ২১ টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারসহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় নবীনগরে পরিস্থিতি, কৃষিজমির ভরাট ও মাটি কাটারসহ বিভিন্ন কার্যক্রম নিয়ে বিশদ আলোচনা করেন । পরে বীর মুক্তিযোদ্ধা মরহুম গিয়াস উদ্দিন আহমেদ স্মৃতি ফ্রিজ কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
















