ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

ব্রাহ্মণবাড়িয়ায় ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ও জরিমানা। 

এম কে খোকন  (ব্যুরো চীফ ব্রাহ্মণবাড়িয়া)
  • নিউজ প্রকাশের সময় : ০৭:০৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪ ১১৯ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় লাইসেন্সবিহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে কার্যক্রম পরিচালনার অভিযোগে  দি ডাচ বাংলা ডায়াগনস্টিক সেন্টার নামে একটি চিকিৎসা প্রতিষ্ঠান সিলগালা করেছে  ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ২টার জেলা পৌর শহরের পুরাতন জেল রোডে কুমারশীল মোরে বিপরীতে ওই ডায়াগনস্টিক সেন্টারটিতে অভিযান পরিচালনা করা হয়। প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামশেদুল আলমের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে । সিলগালা করার বিষয়ে মোহাম্মদ জামশেদুল আলম জানান, দি ডাচ বাংলা ডায়াগনস্টিক সেন্টার নামে প্রতিষ্ঠানটিতে লাইসেন্সসহ বৈধতার কোনো কাগজপত্র ছিল না। এছাড়া ডায়াগনস্টিক সেন্টারটি অনেক অপরিচ্ছন্ন ছিল। তাই ভোক্তা অধিকার আইন এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের ৫৫ হাজার টাকা জরিমানা করা হলে ম্যানেজার তাৎক্ষণিক প্রদান করেন। অভিযানকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার এহসানুল হক শিপন, স্বাস্থ্য বিভাগের পক্ষে ডা. সম্বিতা চক্রবর্তী ও ডা. ইসমাইল ভূইয়া রাহাত এবং স্যানিটারি ইন্সপেক্টর ছফিউর রহমানসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ও জরিমানা। 

নিউজ প্রকাশের সময় : ০৭:০৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪