সংবাদ শিরোনাম ::
২য় আন্তর্জাতিক রিংবল চ্যাম্পিয়নশিপ-বাংলাদেশ রানারআপ

রিপোর্টার সপন
- নিউজ প্রকাশের সময় : ০৯:৪১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪ ১০১ বার পড়া হয়েছে

গত ১০ ও ১১ ফেব্রুয়ারি/২০২৪ ভারতের দিল্লির হরিয়ানা শহরে হয়ে গেল দ্বিতীয় আন্তর্জাতিক রিংবল চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা। এই খেলায় ফাইনালে যে দুটি দেশ মুখোমুখি হন তারা হলেন বাংলাদেশ বনাম ভারত। বাংলাদেশ জাতীয় রিংদলের হয়ে খেলার সুযোগ পান নড়াইল জেলা পুলিশের কনস্টেবল/৫৪৪ মোঃ শাকিল বিশ্বাস। এই খেলায় বাংলাদেশ দল রানারআপ হয়। কনস্টেবল মোঃ শাকিল বিশ্বাস টুর্নামেন্টের এমাজিং প্লেয়ার নির্বাচিত হন।
অদ্য ২০ ফেব্রুয়ারি/২০২৪ জেলা পুলিশের পক্ষ হতে নড়াইল জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাঃ মেহেদী হাসান মহোদয় এই গৌরবজ্জ্বল কৃতিত্বের জন্য কনস্টেবল মোঃ শাকিল বিশ্বাসকে শুভেচ্ছা জ্ঞাপন করেন।















