ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া। 

দক্ষিণ আফ্রিকায় গুলি করে যুবক ও তার গর্ভবতী স্ত্রীকে হত্যা

বিশেষ প্রতিনিধি নিয়ে তামান্না ইসলাম হাবিবা
  • নিউজ প্রকাশের সময় : ০৪:১৬:২১ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪ ৮৩ বার পড়া হয়েছে

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নোয়াখালীর সেনবাগের অর্জুনতলা ইউনিয়নের উত্তর মানিকপুর গ্রামের মহিন উদ্দিন ভূঁইয়া (৩৫) ও তার গর্ভবতী স্ত্রী রুনা (২৫) নিহত হয়েছেন।রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে বারোটার দিকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরে মর্মান্তিক এ খুনের ঘটনা ঘটে বলে জানা যায়।নিহত মহিন উপজেলার উত্তর মানিকপুর পাটোয়ারি বাড়ির মো: হোসেন ভূঁইয়ার বড় ছেলে এবং রুনা তার স্ত্রী।পরিবার সূত্রে জানা যায় গতকাল তারা স্বপরিবারে কোথাও বেড়াতে গিয়ে ফিরে এসে বাসার সামনে গাড়ি থেকে নামা মাত্র পূর্ব থেকে ওত পেতে থাকা অজ্ঞাত দুবৃত্তরা মহিন কে গুলি করতে থাকে।এসময় তার গর্ভবতী স্ত্রী রুনা এগিয়ে এলে তাকেও গুলি করে এবং দুজনেই ঘটনাস্থলেই নিহত হন।এ সময় গাড়িতে তাদের দুই মেয়ে শিশু ও অন্যান্য আত্মীয়রা ছিলেন এবং তারা অক্ষত রয়েছেন বলে জানা যায়। মাত্র ৩ দিন পরেই মহিনের গর্ভবতী স্ত্রী রুনার ডেলিভারির তারিখ ছিল বলে তার পরিবার জানায়।৫ ভাই ১ বোনের মধ্যে সবার বড় মহিন বিগত প্রায় ১৫ বছর ধরে আফ্রিকায় বসবাস করে ব্যবসা করে আসছেন,৫ বছর পূর্বে স্ত্রী রুনাকেও সেখানে নিয়ে যান,এছাড়া তার ছোট আরো ২ ভাইকেও সেখানে নিয়ে যান।নিহত মহিনের গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায় সেখানে এক হৃদয়বিদারক দৃশ্য।পরিবারের বড় ছেলে ও ছেলের বউয়ের মৃত্যু সংবাদ শুনে তার মা ও বাবা শোকে বাকরুদ্ধ হয়ে আছেন,ক্ষণে ক্ষণে আত্মনাদ করে উঠছেন।

সমবেদনা জানাতে ওই বাড়িতে ছুটে আসছেন আত্মীয় স্বজন, পাড়াপ্রতিবেশি ও গ্রামের শত শত মানুষ। নিহত মহিনের ২ভাই সেখানে রয়েছেন এবং তাদের লাশ দেশে আনার প্রক্রিয়া করছেন বলে তার পিতা মো: হোসেন ভূঁইয়া জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দক্ষিণ আফ্রিকায় গুলি করে যুবক ও তার গর্ভবতী স্ত্রীকে হত্যা

নিউজ প্রকাশের সময় : ০৪:১৬:২১ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪