ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান

যৌতুকের দাবিতে গৃহবধূকে গরম পানিতে ঝলসে দেয়ার ঘটনায় আটক ২

জামালপুর সংবাদদাতা মোজাম্মেল হক 
  • নিউজ প্রকাশের সময় : ০৯:১৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪ ১১৬ বার পড়া হয়েছে
  1.  জামালপুরের মেলান্দহ উপজেলার নাগেরপাড়া গ্রামের আব্দুল মান্নানের মেয়ে নিশি আক্তারকে বিয়ে করেন, একই গ্রামের আশেক আলীর ছেলে আল আমিন। বিয়ের পর আল আমিনকে মোটরসাইকেল, পণ্য-সামগ্রীও প্রদান করা হয়। বিয়ের কিছুদিন পর নিশি আক্তারের স্বামীর ভাই সাহাব উদ্দিন এবং ভাবী লিয়া আক্তারের কুপরামর্শে ৫ লাখ টাকা যৌতুকের জন্য চাপ সৃষ্টি করে আসছিল। এ নিয়ে কয়েকদফা দেন-দরবার হয় । একপর্যায়ে ৩/৪ মাস আগে জামালপুর শহরের ভাড়াটে বাসায় অবস্থান নেয়। ১৯ ফেব্র“য়ারি দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গৃহবধূকে মারধর শেষে মুখ বেঁধে গরম পানি ছিটিয়ে শরীর ঝলসে দেয়। বিষয়টি বাইরে জানাজানি হবার ভয়ে ভাড়াটে বাসাতেই গোপনে চিকিৎসা দিলেও অবস্থার উন্নতি হয়নি। অবস্থা বেগতিক দেখে গৃহবধূকে ২৫ ফেব্র“য়ারি গোপনে শহরের একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করে। অন্য লোকের মাধ্যমে খবর পেয়ে নিশি আক্তারের স্বজনরা ওই ক্লিনিকে আসেন। এ মতাবস্থায় নিশিকে প্রাইভেট ক্লিনিকে রেখেই স্বামী আল আমিন গা ঢাকা দিলে হইচই শুরু হয়। অবস্থা বেগতিক দেখে ক্লিনিক কর্তৃপক্ষ ওই গৃহবধূকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করে।গৃহবধূ নিশি আক্তার (২০)কে গরম পানিতে ঝলসে দেয়ার ঘটনায় দুই জনকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হলো দেবর সাহাব উদ্দিন (২৫) এবং তার স্ত্রী লিয়া আক্তার (২৮)। গত শনিবার দিবাগত মধ্যরাতে সরিষাবাড়ির ভাটারা থেকে তাদেরকে আটক করা হয়। র‌্যাব-১৪’র সিপিসি ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক জুলফিকার আলী প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যৌতুকের দাবিতে গৃহবধূকে গরম পানিতে ঝলসে দেয়ার ঘটনায় আটক ২

নিউজ প্রকাশের সময় : ০৯:১৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪