সংবাদ শিরোনাম ::
মুন্সিগঞ্জের প্লাস্টিক ফ্যাক্টরিতে আগুনে অ*গ্নি *দগ্ধ ৪ জন

রিপোর্টারঃএ, এস,এম শিপন পাঠান
- নিউজ প্রকাশের সময় : ১১:৪৬:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪ ১৩৯ বার পড়া হয়েছে

মুন্সিগঞ্জের চরমুক্তারপুর এলাকার শাহ সিমেন্টের এর সামনের প্লাস্টিক কারখানার আগুন লেগেছে । বৃহস্পতিবার (৭ মার্চ) রাত ০৯ টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায় । পরে এলাকার লোকজন ফায়ার সার্ভিসকে খবর দিলে ১০ টার দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।আগুনে এখন পর্যন্ত চার জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তারা হলেন, ইকবাল, মতিউর রহমান এবং মো. রাকিব। আহতদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।প্রাথমিক পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় শেখ হাসিনা বাণ ইউনিটে পাঠানো হয়। এদিকে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই নিশ্চিত করা সম্ভব নয় বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।
















