ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন। 

জামালপুরের উন্নয়নে সবাইকে এক মঞ্চে কাজ করার আহ্বান

জামালপুর প্রতিনিধি মোজাম্মেল হক 
  • নিউজ প্রকাশের সময় : ০৪:১২:৩৭ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪ ৯৯ বার পড়া হয়েছে

জামালপুরের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে এক মঞ্চে কাজ করার আহ্বান জানিয়েছেন ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান। বুধবার সন্ধ্যায় ঢাকায় মিরপুরে জামালপুর জেলা সমিতির কার্যালয়ে জেলার মন্ত্রী ও সংসদ সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী এই আহ্বান জানান। ধর্মমন্ত্রী বলেন,জামালপুর জেলা প্রাকৃতিক দুর্যোগ ও বন্যাকবলিত এলাকা থাকায় ভৌগোলিক অবস্থানগত কারণে জামালপুর জেলা বিভিন্ন দিক থেকে এখনো অনেক পিছিয়ে রয়েছে। এ জেলায় অনেক দূর্গম চরাঞ্চল রয়েছে যেখানে রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়নে অনেক ঘাটতি রয়েছে। এছাড়া নদীভাঙ্গন ও বন্যায় প্রতিবছরই তারা নানা ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়ে থাকে। এসকল চরাঞ্চের মানুষের উন্নয়নে বিশেষ মনোযোগ দিতে হবে। ধর্মমন্ত্রী আরো বলেন, জামালপুর জেলার উন্নয়নে আমি সর্বদা তৎপর। এই জেলার উন্নয়নে সবসময় আমাকে পাশে পাবেন। উন্নয়নের প্রশ্নে নিজেদের মধ্যে কোনরূপ বিভেদ থাকলে জেলার কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। আমরা যদি সবাই মিলে ঐক্যবদ্ধভাবে জেলার উন্নয়নের জন্য চেষ্টা করি তাহলে অবশ্যই আমরা সফলকাম হবো। তিনি জামালপুর জেলার উন্নয়নে সকলকে ইতিবাচক ও প্রগতিশীল নেতৃত্বের সাথে থাকার জন্য অনুরোধ করেন।  জামালপুর জেলা সমিতির সভাপতি হাসান মাহমুদ রাজার সভাপতিত্বে এতে জামালপুর-১ সংসদ সদস্য নূর মোহাম্মদ, জামালপুর-৩ সংসদ সদস্য মির্জা আজম, জামালপুর-৪ সংসদ সদস্য মোঃ আব্দুর রশিদ ও জামালপুর- ৫ সংসদ সদস্য মোঃ আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জামালপুরের উন্নয়নে সবাইকে এক মঞ্চে কাজ করার আহ্বান

নিউজ প্রকাশের সময় : ০৪:১২:৩৭ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪