ঢাকা ০৫:১০ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার।

অকল্যান্ডগামী বিমানে যান্ত্রিক ত্রুটি, আহত অন্তত ৫০

ফাহারিয়া ইসলাম মুন
  • নিউজ প্রকাশের সময় : ১০:৩২:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪ ৯৮ বার পড়া হয়েছে

নিউজিল্যান্ডের অকল্যান্ডগামী লাটাম এয়ারলাইনসের একটি বিমান দুর্ঘটনায় পতিত হয়েছে। এতে অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বিমান যাত্রী ও কর্মচারী রয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

লাতিন আমেরিকান এয়ারলাইনসের একজন মুখপাত্র দ্য হেরাল্ডকে বলেছেন যে, যান্ত্রিক ত্রুটির কারণে বেশ কয়েকজন যাত্রী এবং ফ্লাইট কর্মচারী শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। তবে এ বিষয়ে এখনও বিস্তারিত তথ্য জানানো হয়নি।

নিউজিল্যান্ড ভিত্তিক সংবাদমাধ্যম দ্য হেরাল্ডের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এ খবর দেয়।

মার্কিন ফ্লাইট ট্র্যাকিং ডেটা ও পণ্য সরবরাহকারী বহুজাতিক প্রযুক্তি সংস্থা ফ্লাইট অ্যাওয়ার জানায়, চিলির লাটাম এয়ারলাইনসের বোয়িং ৭৮৭–৯ ড্রিমলাইনারের এলএ ৮০০ ফ্লাইটটি নির্ধারিত সময়ে সোমবার বিকেল নাগাদ অকল্যান্ডে অবতরণ করেছে। ফ্লাইটটি চিলির সান্তিয়াগো যাওয়ার পথে অকল্যান্ডে বিরতির জন্য থামে।র কারণে এ দুর্ঘটনার স্বীকার হয় বিমানটি।নিউজিল্যান্ডের অ্যাম্বুলেন্স পরিষেবাগুলোর শীর্ষস্থানীয় সরবরাহকারী সংস্থা হাতো হোন সেন্ট জন প্রায় ৫০ জনকে চিকিৎসা দিয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তবে বাকিরা হালকা থেকে মাঝারি মাত্রায় আহত হয়েছেন।

ফ্লাইটের এক যাত্রী তার অভিজ্ঞতার কথা বলেছেন দ্য হেরাল্ডকে। তিনি বলেন, দ্রুত কয়েকবার নিচে নেমে গিয়েছিল ফ্লাইটটি।

এ ঘটনার কারণ এবং প্রকৃতি সম্পর্কে তাৎক্ষণিক কোনো বক্তব্য দেয়নি বোয়িং এবং লাটাম এর কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অকল্যান্ডগামী বিমানে যান্ত্রিক ত্রুটি, আহত অন্তত ৫০

নিউজ প্রকাশের সময় : ১০:৩২:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪