ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

রিপোর্টার মোহাম্মদ স্বপন
  • নিউজ প্রকাশের সময় : ০৮:৫৭:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪ ৭৭ বার পড়া হয়েছে

আজ ১৭ ই মার্চ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি, স্বাধীনতার মহান স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। এবারের প্রতিপাদ্য- “বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে  আনবো হাসি সবার ঘরে”।অদ্য সকাল ৯ঃ০০ ঘটিকার সময় নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধায় স্মরণপূর্বক বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভায় অংশগ্রহণ এবং বঙ্গবন্ধুর বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করেন নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাঃ মেহেদী হাসান মহোদয়সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। পরবর্তীতে সকাল ১১ ঘটিকার সময় নড়াইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনস্ ড্রিলশেডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০২৪ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নড়াইল জেলা পুলিশ লাইনস্ স্কুলের ছোট ছোট শিক্ষার্থীরা চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন জনাব তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), নড়াইল। এ সময় পুলিশ লাইনস্ স্কুলের প্রধান শিক্ষিকা জনাব ফেরদৌসী খানম; জনাব মোঃ জাহাঙ্গীর কবির, সাধারণ সম্পাদক, পুলিশ লাইনস স্কুল; জনাব মোঃ শহিদুল ইসলাম, কোর্ট পুলিশ পরিদর্শক; জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাদের বক্তব্যের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন আদর্শ নিয়ে স্মৃতিচারণ করেন। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাঃ মেহেদী হাসান মহোদয়। পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে বলেন “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা স্বাধীন সার্বভৌম দেশ পেতাম না। তিনি ছোটবেলা থেকেই অত্যন্ত সাহসী ছিলেন। কোন অন্যায় তিনি সহ্য করতে পারতেন না। তিনি সবসময় সাধারণ মানুষের কথা ভাবতেন। সাধারণ জনগণের অধিকার আদায়ের জন্য শেখ মুজিবুর রহমান সারাজীবন সংগ্রাম করেছেন। আর এজন্য জনগণ শেখ মুজিবুর রহমানকে “বঙ্গবন্ধু” উপাধি দিয়েছিলেন। পুলিশ সুপার মহোদয় স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের উদ্দেশ্যে বলেন বাচ্চাদের সামনে স্বাধীনতার ইতিহাস এবং দেশের প্রতিটি দিবস ও সংস্কৃতির তাৎপর্য তুলে ধরতে হবে। অতঃপর পুলিশ সুপার জনাব মোহাঃ মেহেদী হাসান মহোদয় চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।এ সময় জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জনাব তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্); জনাব মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); নড়াইল সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ, পুলিশ লাইনস স্কুলের শিক্ষকমন্ডলী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

নিউজ প্রকাশের সময় : ০৮:৫৭:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪