ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জরুরি নিখোঁজ সংবাদ প্রতিবেদন জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন

সাকিব ,তারেক রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন : নিপুন রায়

রিপোর্টার রফিকুল ইসলাম 
  • নিউজ প্রকাশের সময় : ১০:২৪:২৬ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪ ৯৩ বার পড়া হয়েছে

দ্বাদশ সংসদ নির্বাচনের আগে ‘কিংস পার্টি’তে যোগ দেওয়ার চেষ্টার পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করেছিলেন সাকিব আল হাসান। এমনটাই দাবি করেছেন বিএনপি নেতা নিপুণ রায় চৌধুরী।দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল আইযের একটি টকশোতে সাকিবকে নিয়ে তার কাছে প্রশ্ন করা হলে নিপুণ রায় বেশ কিছু নতুন তথ্য প্রকাশ করেন।বিএনপি নেতা নিপুণ রায় বলেন, ‘আওয়ামী লীগের অনেক বড় বড় নেতাও জানেন সাকিব আল হাসান কোন কোন ঘাটে পানি খেয়ে আসছে। এবং দশ ঘাটের পানি খেয়ে এসেছে।’তিনি আরও বলেন, ‘আমি দায়িত্ব নিয়ে বলছি, তিনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গেও দেখা করতে চেয়েছিলেন। স্কাইপিতে কথা বলতে চেয়েছিলেন। নেতা তাকে সময় দেননি। এর প্রমাণ- সাকিব আল হাসানের বাসার যে ভিডিও ফুটেজ আছে তা চেক করলে পাওয়া যাবে।’নিপুণ রায় বলেন, ‘আমার বাবার বাড়ি মাগুরা। সাকিব ওটাকে পুঁজি করে আমার ভাই ও আমার সঙ্গে যোগাযোগ করে আমাদের নেতা তারেক রহমানের সঙ্গে যোগাযোগ করতে চেয়েছেন। উনি ভেবে ছিলেন কোথায় গেলে সুবিধা পাবে।’নিপুণ রায় চৌধুরী বলেন, ‘হাফিজ সাহেবের কাছে সাকিবকে নিয়ে এসেছিলেন বিএনএম এর সাধারণ সম্পাদক। তিনি অনেকভাবে প্রস্তাব দিয়েছিলেন কিন্তু হাফিজ সাহেব নাকচ করে দিয়েছেন। হাফিজ সাহেব তার অবস্থান আনেক আগেই পরিস্কার করেছেন। তাকে নিয়ে কোন মন্তব্য করা ঠিক হবে না।’তিনি আরও বলেন, ‘এই সরকার অনেক ধরণের প্রজেক্ট নিয়ে নেমে ছিল। কিংস পার্টি করবে, বিএনপিকে ভাঙবে, এসব করেছে। সাকিবকে নিয়ে আমি কথা বলতে চাই না, কারণ এই সাকিব আল হাসান নির্বাচনের আগে আমার সঙ্গেও দেখা করেছে বিএনপিতে আসবে বলে। এমনকি তিনি বেগম খালেদা জিয়াকে সশরীর দেখতে হাসপাতালে যেতে চেয়ে ছিলেন।’বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের বাসায় গিয়ে কিংস পার্টিখ্যাত বিএনএমে যোগ দিয়েছিলেন ক্রিকেটার ও বসম্প্রতি ‘কিংস পার্টি’ নামে পরিচিতি পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) সঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ এবং সাকিব আল হাসানের সম্পৃক্ততার খবর প্রকাশিত হয়েছে সংবাদমাধ্যমে। যা নিয়ে কয়েকদিন ধরে চলছে নানান আলোচনা। তবে বিষয়টি ‘সঠিক নয়’ বলে মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলন করে ঘটনার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাকিব ,তারেক রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন : নিপুন রায়

নিউজ প্রকাশের সময় : ১০:২৪:২৬ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪