ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026

সাভারে ৫০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

রিপোর্টার ফয়সাল হোসেন 
  • নিউজ প্রকাশের সময় : ০৮:৫১:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪ ১০১ বার পড়া হয়েছে

গত ২৯ মার্চ সাভারে ৫০ কেজি গাঁজা পাচারের সময় তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও আটক করা হয়। ১৯ মার্চ মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব। এরআগে ১৮ মার্চ সোমবার দিবাগত রাতে সাভারের জোড়পুল এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতাররা হলেন—কুমিল্লার দেবিদ্বার থানাধীন পৈয়াবাড়ী গ্রামের আলী আশরাফের ছেলে মো. আল-আমীন (২২), একই থানার আশরা কেরানীবাড়ি গ্রামের মৃত আয়নাল হোসেনের ছেলে মো. মাসুদ (২৫) ও নওগাঁ জেলার সদর উপজেলার মাগুরা গ্রামের মৃত হামিদুর রহমানের ছেলে মো. কবির হোসেন (৩০)। ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে কুমিল্লা থেকে একটি পিকআপে করে গাঁজার চালান নওগাঁর দিকে যাচ্ছে। এ খবরের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে গতকাল রাত আনুমানিক পৌনে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জোড়পুল এলাকা থেকে গাঁজাসহ পিকআপটি আটক করে। এসময় পিকআপ থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি গ্রেফতার করা হয় পিকআপে ৩ মাদক কারবারিকে। এসময় তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা ডিবি পুলিশের কাছে স্বীকার করেছে। ওসি রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা দীর্ঘদিন মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ব্যাপারে মাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাভারে ৫০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

নিউজ প্রকাশের সময় : ০৮:৫১:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪