বিএনপি মহাসচিব এর মন্তব্য মোবাইল দিয়ে নজরদারি করছে সরকার

- নিউজ প্রকাশের সময় : ০৩:১১:০৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪ ১০৮ বার পড়া হয়েছে

সোমবার (২৫ মার্চ) সকালে নয়াপল্টনে স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত মুক্তিযোদ্ধা সমাবেশে যোগ দিয়ে মন্তব্য করেন মোবাইল ব্যবহার করে দেশের সব মানুষকে নজরদারি করছে সরকার। বিদ্রোহ করতে গেলে তাদের তুলে নিয়ে সীমাহীন অত্যাচার নির্যাতন করছে সরকার। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।দেশের মানুষ তাদের মালিকানা হারিয়ে ফেলেছে। ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছে। সংবিধান কাঁটাছেড়া করে শেষ করে দিয়েছে।অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, দেশে একটি দল ও পরিবার ছাড়া কিছু নেই। দলের নেতাকর্মীদের উদ্দেশে করে মির্জা ফখরুল বলেন, শুধু শ্লোগান দিলে হবে না। নিজেদের শক্তিশালী করতে হবে। যারা পুলিশের হুইসেলে পালাবে না, যারা সাউন্ড গ্রেনেডের মুখে প্রাণ দেবে এমন সাহসী কর্মী দরকার।সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন বলেন, মুক্তিযোদ্ধাদের স্বপ্ন ব্যর্থ করে দিয়েছে আওয়ামী লীগ। দেশের কোনো আন্দোলন ব্যর্থ হয়নি, বিএনপির আন্দোলনও ব্যর্থ হবে না।। এবং সামনে সকল প্রকার কর্মশুচি বাস্তবায়নের সবাইকে প্রস্তুত থাকার আহ্বান করেন।


















