স্মার্ট গাজীপুর এর রূপকার

- নিউজ প্রকাশের সময় : ০৯:১৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪ ১২৫ বার পড়া হয়েছে


সাভার-আশুলিয়া- কাশিমপুর- জয়দেবপুর যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে তুরাগ নদীর উপর ব্রিজ ও সংযোগ সড়ক নির্মাণ করা হবে: জিসিসির মাননীয় উপদেষ্টা আলহাজ্ব অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। আজ গাজীপুর সিটি কর্পোরেশন এর গাছা-৩ কার্যালয়ে জাইকার প্রতিনিধি দলের সাথে আরবান ডেভেলপমেন্ট ও সিটি গভর্নেন্স প্রজেক্ট এর তত্ত্বাবধানে “জয়দেবপুর রেলওয়ে ওভারপাস নির্মাণ” শীর্ষক প্রকল্পের মতবিনিময় সভায় মাননীয় উপদেষ্টা মহোদয় এ কথা বলেন।স্মার্ট গাজীপুর এর রূপকার, বাংলাদেশের সর্ববৃহৎ সিটি কর্পোরেশন এর মাননীয় উপদেষ্টা মহোদয় বলেন, ঢাকা-টঙ্গী-চান্দনা চৌরাস্তার যানযট নিরসনে উক্ত বাইপাস সড়কটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এতে সাভার-আশুলিয়া থেকে আগত জয়দেবপুর গামী পরিবহন গুলো চন্দ্রা না গিয়ে নতুন তুরাগ ব্রীজ হয়ে বাসন সড়ক দিয়ে গাজীপুর মহানগরে আসতে পারবে।এছাড়া তিনি গাজীপুর মহানগরের সামগ্রিক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে জয়দেবপুর রেললাইনের উপর ওভারপাস নির্মাণের প্রয়োজনীয় রূপরেখা প্রণয়ন করেন।












