ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026

গোদাগাড়ীর সীমান্ত এলাকা থেকে হেরোইনসহ মাদক কারবারী আটক

রিপোর্টার সাগর 
  • নিউজ প্রকাশের সময় : ০৬:০৩:৩০ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪ ১০৮ বার পড়া হয়েছে

রাজশাহী র‌্যাব-৫ এর সদস্যরা সীমান্ত এলাকা থেকে হেরোইনসহ এক মাদক কারবারীকে আটক করেছে। আজ বুধবার ভোর রাতে গোদাগাড়ীর দিয়ারমানিকচক পশ্চিমপাড়ায় এ অভিযান চালায় র‌্যাব।আটক মাদক কারবারীর নাম রফিকুল ইসলাম (৪২)। তিনি দিয়াড়মানিকচক এলাকার মোফাজুলের ছেলে। তিনি ওই এলাকার শীর্ষ মাদক কারবারী বলে জানিয়েছে র‌্যাব।র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জানতে পারে, গোদাগাড়ী থানার দিয়ার মানিকচক (পশ্চিম পাড়া) গ্রামের মাদক কারবারী রফিকুল ইসলাম তার বাড়িতে হেরোইন মজুদ রেখে বিক্রি করছে। এমন সংবাদের প্রেক্ষিতে র‌্যাবের একটি দল নৌকাযোগে পদ্মা নদী পেরিয়ে দিয়ে রফিকুল ইসলামের বাড়ি ঘেরাও করে।এসময় রফিকুল ইসলাম র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে র‌্যাব তাকে আটক করে। পরে তার বাড়িতে তল্লাশী চালিয়ে মাটির তিন ফিট নিচে পুতে রাখা অবস্থায় ১১০গ্রাম হেরোইন উদ্ধার হয়। এছাড়াও হেরোইন বিক্রির প্রায় ৩০হাজার টাকাও তার বাড়ি থেকে উদ্ধার করে র‌্যাব।রফিকুলকে গোদাগাড়ী থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গোদাগাড়ীর সীমান্ত এলাকা থেকে হেরোইনসহ মাদক কারবারী আটক

নিউজ প্রকাশের সময় : ০৬:০৩:৩০ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪