ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

যে কারণে ২২ লাখ ভিডিও ডিলিট করেছে ইউটিউব

স্টাফ রিপোর্টার: মেহেদী হাসান
  • নিউজ প্রকাশের সময় : ০৪:২৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪ ১১৪ বার পড়া হয়েছে

গুগলের মালিকানাধীন ইউটিউব ভারতের বিভিন্ন ইউটিউব চ্যানেলের ২২ লাখ ভিডিও ডিলিট করেছে। ইউটিউব কেন হঠাৎ এমন পদক্ষেপ নিল তা নিয়েই উঠেছে প্রশ্ন। চলুন উত্তর খোঁজা যাক।ইউটিউব অক্টোবর থেকে ডিসেম্বর ২০২৩ পর্যন্ত কমিউনিটি গাইডলাইন এনফোর্সমেন্ট রিপোর্ট পেশ করেছে। আর সেই গাইডলাইন এনফোর্সমেন্ট রিপোর্টে দেখা গিয়েছে, ইউটিউব তার প্ল্যাটফর্ম থেকে অনেক দেশের ভিডিও সরিয়ে দিয়েছে।প্রতিষ্ঠানটি ভারত থেকে যত সংখ্যক ভিডিও সরিয়েছে, তা ৩০টি দেশের মধ্যে সর্বোচ্চ। সংখ্যার হিসেবে এর পরের অবস্থানে রয়েছে সিঙ্গাপুর। এর আগে তাদের ১২ লাখ ৪৩ হাজার ৮৭১টি ভিডিও সরিয়ে দেয়া হয়েছিল। পাশাপাশি তৃতীয় স্থানে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের ভিডিও সরিয়ে দেয়া হয়েছে ৭ লাখ ৮৮ হাজার ৩৫৪টি।ইউটিউব জানিয়েছে, এই ভিডিওগুলোর বিধিমালা লঙ্ঘনের বিষয়টি শনাক্ত করেছে মেশিন লার্নিং। যার মাধ্যমে ২০২৩ সালের শেষ ৩ মাসে সারাবিশ্বে ৯০ লাখ ভিডিও ডিলিট করেছে প্লাটফর্মটি। পাশাপাশি ২ কোটির বেশি ইউটিউব চ্যানেলও বন্ধ করে দেয়া হয়েছে।বিধিমালা লঙ্ঘন যাচাইয়ের ক্ষেত্রে মেশিন লার্নিং নীতিমালা প্রয়োগ করে ইউটিউব। এর মাধ্যমে বিশ্বজুড়ে ভিডিও আপলোডে কড়া নজরদারি চালায় প্রতিষ্ঠানটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যে কারণে ২২ লাখ ভিডিও ডিলিট করেছে ইউটিউব

নিউজ প্রকাশের সময় : ০৪:২৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪