ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

ডাক্তার খানা নামে ভবনটি দিন দুপুরে হাওয়া হয়ে গেছে

মোজাম্মেল হক জামালপুর জেলা প্রতিনিধি
  • নিউজ প্রকাশের সময় : ০৪:০৮:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪ ১২৪ বার পড়া হয়েছে

জামালপুরজেলা সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়ন পরিষদের সামনে অবস্থিত কেন্দুয়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এ ঘটনা ঘটে।এই কেন্দ্রের সীমানায় ছিল শত বছর বয়সী একটি পরিত্যক্ত ভবন । ভবনটিকে স্থানীয়রা চেনেন ‘ডাক্তার খানা’ হিসেবে।গত শুক্রবার (২৯ মার্চ) বন্ধের দিন হাওয়া হয়ে গেছে ভবনটি। এখন পড়ে আছে শুধু মাত্র অবশিষ্ট অংশটুকু। তবে কে বা কারা এই ভবন ভেঙে নিয়ে গেছে তা জানে না স্বাস্থ্য কর্মীরাও। এ নিয়ে জামালপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে কর্তৃপক্ষ।জানা গেছে, শত বছর বয়সী ২৫ ফুট দৈর্ঘ্য ও ১৪ ফুট প্রস্থের এই ভবনটি ব্যবহৃত হতো দাতব্য চিকিৎসালয় হিসেবে। আর ভবনটিতে ছিল তিনটি কক্ষ। এক সময় এই অঞ্চলের মানুষ এখান থেকে চিকিৎসা সেবা পেতেন।রোববার (৩১ মার্চ) দুপুরে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে দেখা গেছে, প্রধান গেটের পরে হাতের বাম ও ডান পাশে পড়ে আছে কিছু ইটসহ ভবনের ভাঙা কিছু অংশ। এছাড়া কেন্দুয়া ইউনিয়ন পরিষদের প্রাঙ্গণে দেখা গেছে সেই ভবনের কিছু রড ও একটি ভেকু গাড়ি। কে বা কারা কি কারণে ভবনটি ভেঙেছে এমন প্রশ্নের উত্তর নেই স্বাস্থ্য কেন্দ্রের কর্মচারীদের কাছে।কেন্দুয়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সারমিন সিরাজী বলেন, বৃহস্পতিবার (২৮ মার্চ) আমরা অফিস শেষ করে চলে যাই। এরপর শনিবার (৩০ মার্চ) আবারও অফিসে এলে দেখি যে পরিত্যক্ত ভবনটি কে বা কারা ভেঙে নিয়ে গেছে। পরে আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই ও জামালপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করি।স্বাস্থ্য কেন্দ্রের আশেপাশের বাসিন্দারা বলছেন, শুক্রবার দুপুর থেকে ভবনটি ভাঙ্গা শুরু করে স্থানীয় চেয়ারম্যান সাইফুল ইসলাম খানের লোকজন। ভবন ভাঙতে অনুমতির বিষয়ে জানতে চাইলে উল্টো হামলার হুমকি পান স্থানীয়রা। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন চেয়ারম্যান সোহেল।স্বাস্থ্য কেন্দ্রের পাশের বাসিন্দা খালেদা বেগম বলেন, আমরা হাসপাতালের পাশে থাকি। শুক্রবার বেলা ১১টার দিকে চেয়ারম্যান সাইফুল ইসলাম খানের লোকজন এসে ভবন ভাঙা শুরু করে। রাত ১টা পর্যন্ত ভবন ভাঙার কাজ চলে। আমার ছেলে জিজ্ঞেস করতে গেলে তাকে আরও মারধর করতে আসছিল তারা।আরেক বাসিন্দা মো. শাহিন বলেন, চেয়ারম্যান সাইফুল ইসলাম খানের নির্দেশে তার ঘনিষ্ঠ সহকারী সাজু বুলডোজার ও ভেকু দিয়ে ভবনটি ভাঙার কাজ করেন। আমরা প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলেও তারা তা দেখাননি।তবে অভিযোগ অস্বীকার করে কেন্দুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম খান বলেন, ভবনটি এই এলাকার মাদক ব্যবসার একটি কারখানা ছিল। তাই সেটি সরানোর জন্য আমি স্বাস্থ্য বিভাগ, উপজেলা প্রশাসনসহ সদর এমপিকে কয়েকবার জানাই। কে এই ভবন ভেঙেছে তা আমরা জানি না। ঘটনার পর আমি ভবনের ভাঙা চূড়ার অবশিষ্ট অংশটুকুর নিরাপত্তার জন্য বাজারের নিরাপত্তাকর্মী নিয়োগ করেছি। আমার পরিষদের সামনে হলেও আমি জানি না কে ভেঙেছে।জামালপুর সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার সরকার বলেন, রোববার দুপুরের দিকে আমি ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেছি। আর এই বিষয়ে জামালপুর সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আর ভবনের যেটুকু অবশিষ্ট আছে, সেটুকুর জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবির বলেন, স্বাস্থ্য কেন্দ্রের বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ডাক্তার খানা নামে ভবনটি দিন দুপুরে হাওয়া হয়ে গেছে

নিউজ প্রকাশের সময় : ০৪:০৮:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪