ঢাকা ০৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

তাপপ্রবাহে অস্বস্তিতে পড়তে যাচ্ছে দেশবাসী

স্টাফ রিপোর্টার: মেহেদী হাসান
  • নিউজ প্রকাশের সময় : ০৪:২৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪ ৯৪ বার পড়া হয়েছে

দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। এ তাপপ্রবাহ আগামী পাঁচ দিনে পর্যায়ক্রমে দিন ও রাতে বাড়তে যাচ্ছে। ফলে তাপপ্রবাহে অস্বস্তিতে পড়তে যাচ্ছে দেশবাসী। একই সঙ্গে দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর।মঙ্গলবার (০২ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, এসময়ে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। তবে রাতের তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। আগামী পাঁচ দিনে পর্যায়ক্রমে দিন ও রাতের তাপমাত্র আরও বাড়তে যাচ্ছে।দেশের উত্তরবঙ্গের নীলফামারী, দিনাজপুর জেলাসহ রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকবে এবং বাড়ার সম্ভাবনা রয়েছে।সোমবার (১ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। খুলনার মোংলা ও রাজশাহীর ঈশ্বরদীতে এ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তাপপ্রবাহে অস্বস্তিতে পড়তে যাচ্ছে দেশবাসী

নিউজ প্রকাশের সময় : ০৪:২৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪