রেলসেতুতে লোহার স্লিপার ক্লিপের বদলে বাঁশ!

- নিউজ প্রকাশের সময় : ১০:৫৬:১১ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪ ১১৫ বার পড়া হয়েছে

জামালপুর সদর উপজেলার কম্পপুর এলাকায় ঝিনাই নদীর ওপর প্রায় ৩০০ মিটার দৈর্ঘ্যের এ সেতুতে ৩১৮টি স্লিপার রয়েছে। সেতুটির ওপর দিয়ে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করে।সরেজমিনে দেখা যায়, সেতুর ওপর স্লিপারের সঙ্গে লাইন আটকানোর জন্য লোহার ক্লিপের বদলে বাঁশের ছোট ছোট টুকরো লাগানো হয়েছে। আবার কোথাও বাঁশের ক্লিপ নেই। নষ্ট হয়ে গেছে কাঠের স্লিপারও। সেতুতে স্লিপার রয়েছে ৩১৮টি। এর মধ্যে বেশিরভাগ স্লিপারগুলো নড়বড়ে। ফালি বসিয়ে পেরেক ঠুকে দেওয়া হয়েছিল, সেগুলো কিছু কিছু জায়গায় নষ্ট হয়ে গেছে। কমপক্ষে ৮ থেকে ৯টি ট্রেন যাতায়াত করে। আন্তঃনগর ট্রেনের মধ্যে তিস্তা এক্সপ্রেস ও ব্রহ্মপুত্র ট্রেনের গতি বেশি থাকে। ওই সেতু ব্রিটিশ আমলে তৈরি, কাঠের স্লিপার তেমন একটা পাল্টানো হয়নি। বেশ কিছু আগের স্লিপার রয়েছে। যেগুলো এখন একবারে নষ্ট হয়ে গেছে। পুরাতন কাঠের স্লিপারে লোহার ক্লিপ নরম হয়ে গেছে। । এ অবস্থায় প্রতিদিন তিন জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করছে দুর্ঘটনার আশঙ্কা নিয়ে।জামালপুর রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী আতিকুল ইসলাম বলেন, আমি কিছুদিন আগেই এই জায়গায় এসেছি। রেলওয়ে সেতুটি এখনো আমি দেখিনি কি অবস্থায় রয়েছে। সেতুটি দেখে মেরামতের ব্যবস্থা করা হবে।












