ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি

কৌশলে ডলার বিক্রি প্রতারক চক্রের ৪সদস্য গ্রেপ্তার

মোজাম্মেল হক জামালপুর:জেলা প্রতিনিধি 
  • নিউজ প্রকাশের সময় : ০৬:৩৬:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪ ১০৭ বার পড়া হয়েছে

জামালপুরের দেওয়ানগঞ্জে অভিনব কৌশলে ডলার বিক্রি করার অভিযোগে চক্রের চারজন সদস্যেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা-২ (ডিবি)।  সোমবার (০৮ এপ্রিল) বিকেলে জেলা গোয়েন্দা শাখা-২ এর অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।রোববার রাতে বকশীগঞ্জ উপজেলার কুতুবের চর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন- দেওয়ানগঞ্জ থানার খুটারচর গ্রামের মো. সাহাজুলের ছেলে উজ্জল (৩৪), মো. শাজাহানের ছেলে আবু তালেব (৩৩), একই থানার সরদারপাড়া গ্রামের অলফজ বেপারীর ছেলে ইমরান (৩০) ও বকশীগঞ্জ থানার কুতুবেরচর গ্রামের মৃত ধুলু মিয়ার ছেলে জকিরুল (৪২)।তারা সবাই ডলার বিক্র চক্রের সদস্য।ডিবি পুলিশ জানায়, গত ২৫ মার্চ বাঁধন মিয়া নামের এক ব্যক্তির কাছে ডলার বিক্রির কথা বলে প্রতারক চক্রের লোকজন তাদের এলাকায় নিয়ে গিয়ে জিম্মি করে চার লাখ টাকা নিয়ে যায়।এ ঘটনায় বাঁধন মিয়ার লিখিত অভিযোগের ভিত্তিতে দেওয়ানগঞ্জ থানায় একটি মামলা করা হয়। পরে রোববার অফিসার ইনচার্জ সোহেল রানার নিদের্শনায় এসআই আবু রায়হান ও এসআই মিজানুর রহমান অভিযান চালিয়ে প্রতারক চক্রের চারজনকে গ্রেপ্তার করে।এ সময় তাদের কাছে থাকা ৭৯ হাজার টাকা জব্দ করা হয়েছে।জেলা গোয়েন্দা শাখা-২ এর অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, দীর্ঘ দিন ধরে ডলার বিক্রির নামে তারা প্রতারণা করে আসছিল। সাধারণ মানুষদের লোভ দেখিয়ে তারা অনেক টাকা হাতিয়ে নিতেন। আমরা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলার তদন্ত করে চারজনকে গ্রেপ্তার করেছি। আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কৌশলে ডলার বিক্রি প্রতারক চক্রের ৪সদস্য গ্রেপ্তার

নিউজ প্রকাশের সময় : ০৬:৩৬:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪