ঢাকা ০২:০১ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার

কাউন্সিলরের মার্কেটের গোডাউন থেকে ভিজিএফের ৩৩০ কেজি চাল উদ্ধার

মোজাম্মেল হক জামালপুর জেলা প্রতিনিধি 
  • নিউজ প্রকাশের সময় : ০৬:৪৩:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪ ৯৯ বার পড়া হয়েছে

জামালপুরের বকশীগঞ্জে ভিজিএফের ৩৩০ কেজি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার বিকাল ৬টার দিকে পৌর শহরের দক্ষিণ বাজার এলাকার নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মোড়ের একটি মার্কেটের গোডাউন থেকে এই চাল উদ্ধার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অহনা জান্নাত।মার্কেটটির মালিকানায় রয়েছেন পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর শাহিনুর ইসলাম। উদ্ধার হওয়া চাল বকশীগঞ্জ থানায় হস্তান্তরের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।বকশীগঞ্জ উপজেলা প্রশাসন জানায়, ঈদুল ফিতর উপলক্ষে সারা দেশের মতো বকশীগঞ্জ পৌরসভার হতদ‌রিদ্রদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়। এ প্রকল্পের চাল অবৈধভাবে মজুত করা হয়েছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ১১ বস্তায় ৩৩০ কেজি ভিজিএফের চাল উদ্ধার করা হলেও কাউকে পাওয়া যায়নি। বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত বলেন, ‘চালগু‌লো বকশীগঞ্জ থানায় রাখা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’অভিযানে উপজেলা প্রশাসন ছাড়াও বকশীগঞ্জ থানা–পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কাউন্সিলরের মার্কেটের গোডাউন থেকে ভিজিএফের ৩৩০ কেজি চাল উদ্ধার

নিউজ প্রকাশের সময় : ০৬:৪৩:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪